Type Here to Get Search Results !

সিকিমে টানেল ধসে ভয়াবহ ঘটনা - মৃত অন্তত ৭ জন

 সিকিমে টানেল ধসে ভয়াবহ ঘটনা - মৃত অন্তত ৭ জন 



  বেশ কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গ সহ সিকিমে। সেই কারণেই এই মর্মান্তিক ঘটনা। ভয়াবহ দুর্ঘটনা সিকিমে। ওই রাজ্যের নামচি জেলায় একটি নির্মীয়মান টানেল বা সুড়ঙ্গের বাইরে বিরাট ধস নামে। যার জেরে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এর আগে জানা গিয়েছিল এই ধসে ২৭ জন কর্মী ভিতরে আটকে পড়েছিলেন। ভিতরে আটকে পড়া কর্মীদের উদ্ধার কাজ এখনও চলছে।জেলা প্রশাসন নিশ্চিত করেছে যে এই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলিকে গ্যাংটকের এসটিএনএম হাসপাতাল এবং নামচি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, এই সুড়ঙ্গের ভিতরে মিথেন গ্যাস থাকার আশঙ্কা করা হচ্ছে। যার ফলে উদ্ধার কাজ চালাতে গিয়ে বিশেষ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এই গ্যাসের জন্য উদ্ধারকর্মীদের স্বাস্থ্যের হালও বিগড়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। 


  এই পরিস্থিতিতে নামচি জেলা প্রশাসন, এনএইচপিসি আধিকারিক, এসডিআরএফ, এনডিআরএফ, সিকিম পুলিশ, দমকল, ইমার্জেন্সি সার্ভিস, স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য সমস্ত বিভাগ মিলে উদ্ধার কাজ চালাচ্ছে। এসএসডিএমএ বর্তমানে পরিস্থিতির উপর নজর রাখছে। এই প্রসঙ্গে বলি, এই দুর্ঘটনা সমরডুং টানেলে হয়েছে। ধস নামার ফলে টানেলের প্রবেশ পথ বন্ধ হয়ে গিয়েছে। প্রশাসন জানিয়েছে, ভিতরে আটকে পড়া কর্মীদের উদ্ধারের জন্য রেসকিউ অপারেশন চলছে। তবে এখনও টানেলের ভিতরে আটকে থাকা কর্মীরা কী অবস্থায় রয়েছেন, সেই নিয়ে বিশেষ কিছু জানান হয়নি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.