Type Here to Get Search Results !

ভাষণ না দিয়ে অভিষেককে পদত্যাগ করার পরামর্শ দিলেন ঋতব্রত

 ভাষণ না দিয়ে অভিষেককে পদত্যাগ করার পরামর্শ দিলেন ঋতব্রত



  শনিবার সন্ধ্যায় তৃণমূল ছেড়ে চলে যাওয়া বিধায়ক সাংসদ ও নেতাদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, চলে যাওয়া সবাই ফিরে আসলে তিনি এক ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন। অভিষেকের সেই চ্যালেঞ্জের জবাব দিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, আগে পদত্যাগ করে দেখান অভিষেক৷ হারের দায়িত্ব যদি আমার হয় তাহলে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ২৯ আসনে জয়ের কৃতিত্বও আমার হওয়া উচিত৷ আমাকে নিয়ে তো সমস্যা? আজকে ১৮ তারিখ, আপনি (বিদ্রোহীরা) যবে খুশি আসুন৷ আপনারা ফিরে আসুন আমি ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দেবো৷


  বিধাবনসভা নির্বাচনের পর প্রথমবার তৃণমূলের অন্দরে অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে বিদ্রোহ ঘোষণা করেছিলেন দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা৷ এ দিন অভিষেকের এই মন্তব্যের জবাব দিতে গিয়ে তৃণমূল শীর্ষ নেতাকে পাল্টা কটাক্ষ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ বিরোধী দলনেতা বলেন, ‘আজকের মন্তব্য ও গতকালের মন্তব্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। গতকাল বলেছিলেন, “লুটেরারা সব ভয়ে চলে গেছে”, অথচ আজ আবার তাঁদেরই ফিরে আসার কথা বলছেন। একই বিষয়ে পরপর দু’দিনের বক্তব্যে স্ববিরোধিতা রয়েছে।’ অভিষেকের মন্তব্যের প্রসঙ্গ টেনে ঋতব্রত আরও বলেন, ‘২০২৪ সালের নির্বাচনের জয়ের কৃতিত্ব নিজেই নিয়েছেন।যদি ২০২৪ সালের সাফল্যের কৃতিত্ব নিজের হয়, তাহলে ২০২৬ সালের ফলাফলের দায়ও নেওয়া উচিত। ন্যূনতম লজ্জাবোধ থাকলে সাধারণ সম্পাদক ও লোকসভায় দলনেতার পদ থেকে পদত্যাগ করা উচিত। পদত্যাগের বদলে ভাষণ দেওয়া উচিত নয়।’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.