Type Here to Get Search Results !

স্টেথোস্কোপ দিয়েই ডাক্তারের পরীক্ষা জগন্নাথ দেবকে

 অফবিট 


স্টেথোস্কোপ দিয়েই ডাক্তারের পরীক্ষা জগন্নাথ দেবকে 



   মানুষের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা কখনো কখনো চূড়ান্ত পর্যায়ে যায়, আর তখনি ঘটে এমন ঘটনা। তবে উত্তরপ্রদেশের ওই জগন্নাথ দেবকে চিরকালই এভাবে পরীক্ষা করা হয়। গরম থেকে বাঁচতে স্নানযাত্রায় ১০৮ কলসি জল ঢেলে প্রতি বছর স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এরপর সর্দি-জ্বরে আক্রান্ত হন তিন ভাইবোন। অসুখ সারাতে ১৪ দিনের জন্য তাঁদের সবার অলক্ষ্যে রাখা হয়। এই ‘কোয়ারান্টিন’ পর্ব শেষে স্বাস্থ্য পরীক্ষার পর হয় রথযাত্রা। উত্তরপ্রদেশের জৌনপুরের এক মন্দিরে এই ঐতিহ্যবাহী আচারে লাগল আধুনিকতার ছোঁয়া। সেখানে একজন চিকিৎসক রীতিমতো স্টেথোস্কোপ ব্যবহার করে স্বাস্থ্য পরীক্ষা করলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহের। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।


  জৌনপুরের রাসমণ্ডল মন্দিরের ভিডিওটি গত মঙ্গলবারের। সেখানেই দেখা গিয়েছে, তিন দেবতার বুকে স্টেথোস্কোপ লাগিয়ে জ্বর পরীক্ষা করছেন জনৈক চিকিৎসক। যা দেখে অনেকেই বেজায় অবাক হয়েছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে। যদিও জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জ্বর হওয়া ও স্বাস্থ্যপরীক্ষা একটি স্বাভাবিক ঘটনা। প্রথা অনুযায়ী, স্নান পূর্ণিমার পরদিন থেকে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা পর্যন্ত তিন ভাইবোন ভক্তদের দৃষ্টির আড়ালে থাকেন। দেবতার অসুখ নিরাময়ে এই সময় ভেষজ মিশ্রণ ও ঔষধি ক্বাথ ‘ভোগ’ হিসেবে নিবেদন করা হয়। এই প্রথার অংশ হিসেবে রথযাত্রার প্রস্তুতিকালীন চিকিৎসকদের একটি বিশেষ দল আনুষ্ঠানিকভাবে দেবতার স্বাস্থ্য পরীক্ষা করেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.