Type Here to Get Search Results !

দুমাস পরে কোমা থেকে জেগে উঠেই সদ্যোজাতর মুখ দেখে কেঁদে ফেললেন বাবা

 অফবিট 


দুমাস পরে কোমা থেকে জেগে উঠেই সদ্যোজাতর মুখ দেখে কেঁদে ফেললেন বাবা 



  বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর বিখ্যাত গানের লাইন ‘এভাবেও ফিরে আসা যায়’ দিয়ে শুরু হতে পারে এই প্রতিবেদন। অথবা ‘পুনর্জন্ম’ বলেও ডাকা যেতে পারে ‘অলৌকিক’ এই কাণ্ডকে। দুর্ঘটনায় কোমায় চলে গিয়েছিলেন এক ব্যক্তি। পাক্কা দু’মাস পর জেগে ওঠেন তিনি। মৃত্যুগহ্বর থেকে ফিরে আসা এই ‘পুনর্জন্মে’ বাড়তি পাওনা হয় তাঁর সদ্যজাত সন্তানের সঙ্গে প্রথম দেখা। তারপর অবধারিত বাঁধানছাড়া আনন্দের কান্না! আবেগময় সেই অনন্য মুহূর্তের ভিডিও (সৌজন্যে ডেইলি মেল) ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে চোখের জলে ভাসছে নেটিজেনরাও। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিও সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি লাতিন আমেরিকার দেশ মেক্সিকোর। ভিডিওতে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে এক ব্যক্তি। এক মহিলা কোলে সদ্যজাত শিশুকে নিয়ে তাঁর দিকে এগিয়ে আসছেন। যা দেখে হাউহাউ করে কাঁদছেন অসুস্থ ব্যক্তি। 


  আসলে মহিলার কোলের শিশুটি ওই ব্যক্তির সন্তান। তিনি কোমায় থাকাকালীন সন্তানের জন্ম হয়েছিল। পরিবারের সদস্যদের ভয়ংকর আশঙ্কার মধ্যে পাঠিয়ে চিকিৎসকরা জানিয়েছিলেন, কোমা থেকে নাও ফিরতে পারেন যুবক। মৃত্যু হতে পারে তাঁর। যদিও ভিন্ন স্ক্রিপ্ট লিখলেন বিধাতা। দু’মাস পর কোমা থেকে ফিরে শিশুসন্তানের সঙ্গে দেখা হল যুবকের। ভাইরাল এই ভিডিও দেখে চোখের জলে ভাসছে নেটাপাড়া। আবেগময় মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘ঈশ্বর অলৌকিক কাণ্ড ঘটালেন।’ যুবকের সুস্থ জীবন কামনা করেছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন, প্রমাণ হয়ে গেল, “জীবন সব সময় নেতিবাচক নয়। এই জন্যই শত দুঃখেও বাঁচতে ভালো লাগে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.