Type Here to Get Search Results !

কোনো শীর্ষক নেই

 মহুয়ার পাশে বিকাশ 



রাজনীতির উর্দ্ধে উঠে সত্যের জন্য, নীতি ও আদর্শর জন্য পাশে থাকার নামই মানুষ্যত্ব। আর সেই কাজটাই করে দেখালেন সি পি এম নেতা বিকাশ ভট্টাচার্য। বুধবার কালীগঞ্জে বৈঠকের মাঝে আক্রান্ত হয়েছিলেন মহুয়া। অভিযোগ তুলেছিলেন, তাঁকে লক্ষ্য করে ছোড়া হয়েছে কাদা-গোবর-ডিম। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে গোটা ঘটনা দেখিয়েছিলেন সাংসদ। এবার এই ঘটনার তীব্র নিন্দা করলেন বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর মতে, মহুয়ার সঙ্গে তাঁর রাজনৈতিক বিরোধ থাকতে পারে। কিন্তু যে ঘটনা ঘটেছে, তা নিন্দনীয়। মহুয়া মৈত্রর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন বিকাশ রঞ্জন। পোস্টে লেখেন, “মহুয়া মৈত্র আমার রাজনৈতিক শত্রু হতে পারেন, কিন্তু তিনি একজন সাংসদ। তাঁর বিরুদ্ধে জুলুম বাজির কোনও অভিযোগ আছে বলে আমার জানা নেই। যেভাবে তাঁকে হেনস্থা করা হল তা সভ‍্য গণতান্ত্রিক সমাজের পক্ষে লজ্জার। এই অসভ্যতার বিরুদ্ধে সভ্য সমাজের প্রতিটি মানুষের প্রতিবাদ করা উচিৎ।”


  নাগরিক মহল এখন মনে করা শুরু করেছে, যেভাবে সুপরিকল্পিত একটি রাজনৈতিক দল জনরোষের নাম করে 'ডিম থেরাপি' শুরু করেছে, তা গণতন্ত্রর পক্ষে শুভ নয়। সেটাই মনে করেন বিকাশ। তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর হয়ে আদালতে সওয়াল করার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন। আবার তাঁকে এমনও বলতে শোনা গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কেউ না দাঁড়ালে, তিনি নিজে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করবেন। বিকাশের এই মন্তব্যে সিপিএম অন্দরেও অস্বস্তি তৈরি হয়। বুধবার কালীগঞ্জে ঘরের মধ্যে বৈঠক করছিলেন মহুয়া মৈত্র। তা জানতে পেরেই বাইরে ভিড় করতে শুরু করে জনতা। অভিযোগ,রাস্তা থেকেই ঘরের জানালা লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। কখনও আবার ছোড়া হয় গোবর-কাদা। চোর-চোর স্লোগানও তোলা হয় বলে অভিযোগ। গোটা ঘটনা নিজের ফেসবুক লাইভে এসে দেখান মহুয়া। জানলার আড়ালে থেকে মোবাইলবন্দি করতে দেখা যায় সাংসদকে। সেইসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ‘দেখুন কীভাবে জানালা দিয়ে ডিম ছুড়ছে। কীভাবে ঘরের মধ্যে এসে পড়ছে ডিম।’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.