Type Here to Get Search Results !

অযোধ্যার পর এবার পুণে, ২৫.৭ একর জমি কিনলেন রণবীর কাপুর! কত টাকা খরচা হল জানেন?

 বিনোদন 


অযোধ্যার পর এবার পুণে, ২৫.৭ একর জমি কিনলেন রণবীর কাপুর! কত টাকা খরচা হল জানেন?



  মহারাষ্ট্রের পুণেতে বিপুল পরিমাণ জমি কিনে নতুন করে চর্চায় উঠে এলেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর। সম্পত্তি রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি ও তথ্য সরবরাহকারী সংস্থা ‘সিআরই ম্যাট্রিক্স’ (CRE Matrix)-এর রিপোর্ট অনুযায়ী, পুনের মুলশি অঞ্চলের পিম্পরি গ্রামে চারটি পাশাপাশি প্লট মিলিয়ে মোট ১,০৪,০০০ বর্গমিটার বা প্রায় ২৫.৭ একর জমি কিনেছেন অভিনেতা, যার মোট বাজারমূল্য ১৬ কোটি ৪২ লক্ষ টাকা। গত ৩০ এপ্রিল, ২০২৬ তারিখে এই মেগা লেনদেনের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। সরকারি নথি অনুযায়ী, এই চার খণ্ড জমির মধ্যে প্রথম ২১,৪০০ বর্গমিটারের অংশটি ৩ কোটি ৩১ লক্ষ টাকায়, দ্বিতীয় ২৯,৯০০ বর্গমিটারের অংশটি ৪ কোটি ৬২ লক্ষ টাকায়, ৪৩,৮০০ বর্গমিটারের সবচেয়ে বড় প্লটটি ৭ কোটি ৭ লক্ষ টাকায় এবং শেষ ৮,৯০০ বর্গমিটারের ছোট প্লটটি ১ কোটি ৩৯ লক্ষ টাকায় হস্তান্তরিত হয়েছে। এই বিপুল পরিমাণ সম্পত্তি নিজের নামে করতে রণবীর কাপুরকে অতিরিক্ত ৮২.১৩ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি বা করবাবদ দিতে হয়েছে।


  রিয়েল এস্টেটের ব্যবসায় রণবীর কাপুরের এই বড়সড় বিনিয়োগ অবশ্য এবারই প্রথম নয়। চলতি বছরের শুরুর দিকেই উত্তরপ্রদেশের পবিত্র অযোধ্যা নগরীতে বিলাসবহুল জমি কিনে শিরোনামে এসেছিলেন তিনি। ‘দ্য হাউস অফ অভিনন্দন লোঢা’-র প্রিমিয়াম প্রজেক্ট ‘দ্য সরযূ’-তে ২,১৩৪ বর্গফুটের একটি প্লট প্রায় ৩ কোটি ৩১ লক্ষ টাকায় কেনেন অভিনেতা। সরযূ নদীর তীরে গড়ে ওঠা এই ৭৫ একরের জমকালো আবাসিক প্রকল্পে একটি রাজকীয় শাকাশাহারী হোটেল তৈরি করছে বিখ্যাত ‘দ্য লীলা’ গ্রুপ। অযোধ্যার এই সম্পত্তি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রণবীর কাপুর জানিয়েছিলেন যে, তাঁর বিশ্বাস অযোধ্যা নিজেই তাঁকে বেছে নিয়েছে আর তিনি শুধু সেই ডাক মেনে নিয়েছেন। আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের গভীর শিকড় লুকিয়ে রয়েছে এই পুণ্যভূমিতে, তাই ‘দ্য সরযূ’-র এই জমি তাঁর পরিবারের উত্তরসূরিদের জন্য এক অনন্য ঐতিহ্য বা লিগ্যাসি হিসেবে থেকে যাবে। রিয়েল এস্টেটের এই মেগা ডিলের পাশাপাশি খুব শীঘ্রই বড় পর্দায় প্রভু শ্রীরামের চরিত্রে দেখা যাবে রণবীরকে। পরিচালক নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এ তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দক্ষিণী সুপারস্টার যশ এবং অভিনেত্রী সাঁই পল্লবী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.