Type Here to Get Search Results !

চলতি মাসেই ঢুকবে ৫০ শতাংশ টাকা রাজ্য সরকারি কর্মীদের একাউন্টে - খুশি সকলে

 চলতি মাসেই ঢুকবে ৫০ শতাংশ টাকা রাজ্য সরকারি কর্মীদের একাউন্টে - খুশি সকলে 



  রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন 'সংগ্রামী যৌথমঞ্চ' মনে করছে, এটা তাদের আন্দোলনের ফল। হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মত এই পাওনায় খুশির জোয়ার কর্মচারীদের মধ্যে। রাজ্যের পেনশনভোগীদের জন্য বড় খবর। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত মেয়াদের বকেয়া পেনশনের এরিয়রের ৫০ শতাংশ টাকা চলতি মাসেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যে সমস্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এতদিন প্রযুক্তিগত বা অন্যান্য জটিলতার কারণে এই টাকা পাননি, তাঁরা সকলেই এই সুবিধার আওতায় আসছেন।

২০১৫ সালে ব্যাঙ্কগুলির সম্পূর্ণ কম্পিউটারাইজড বা অনলাইন ব্যবস্থা সুসংহত না থাকার কারণে এই বিপুল পরিমাণ টাকা আটকে যায়। ফলে কয়েক বছর ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন পেনশনভোগীরা। অবশেষে এই জট কাটল।


  নতুন রাজ্য সরকারের সঙ্গে যৌথ মঞ্চের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পেনশনভোগীদের এই দীর্ঘদিনের দাবি ও সমস্যার কথা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয়। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ হিসাব নিকাশের জটিলতায় প্রক্রিয়াটি আর আটকে রাখা হবে না। আপাতত একটি আনুমানিক হিসাবের ওপর ভিত্তি করেই বকেয়া এরিয়রের ৫০ শতাংশ টাকা এই মাসের মধ্যেই সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সরকারের এই মানবিক ও দ্রুত সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মধ্যে। এখন দেখার বাকিটা কতদিনে তারা পায়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.