Type Here to Get Search Results !

আবার নেপালে জেন জি বিদ্রোহ - প্রধানমন্ত্রী বলেন্দ্রর ইস্তফার দাবিতে ‘আত্মাহুতি’ তিন যুবকের

আবার নেপালে জেন জি বিদ্রোহ - প্রধানমন্ত্রী বলেন্দ্রর ইস্তফার দাবিতে ‘আত্মাহুতি’ তিন যুবকের



  নেপাল আবার বিদ্রোহের আগুনে জ্বলছে। নেপালকে কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিরাট জনরোষ, নির্বাচিত সরকারকে উপড়ে ফেলার পর, আশা ছিল দুর্নীতি, স্বজনপোষণকে চিরতরে মুছে নতুন করে সেজে উঠবে নেপাল। ঘুঁচবে বেকারত্ব। তবে নতুন সরকারের এক বছর পার করার আগেই ফের বিদ্রোহের আগুনে জ্বলে উঠল ভারতের প্রতিবেশী। বলেন্দ্র শাহর সরকারের বিরুদ্ধে নতুন করে পথে নেমেছে নেপালের জেন-জি। বলেন্দ্রর ইস্তফার দাবিতে গত ৩ দিনে প্রকাশ্য রাস্তায় গায়ে পেট্রল ঢেলে গায়ে আগুন দিয়েছেন ৩ যুবক। চিকিৎসাধীন অবস্থায় যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। নেপালের জেন-জি আন্দোলনের প্রধান মুখ ছিলেন বলেন্দ্র শাহ। বর্তমানে তিনিই এখন দেশের প্রধানমন্ত্রী পদে। তবে যুব সমাজের অভিযোগ দেশবাসীর মনে যে আশা জাগিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন এতদিনেও তা পূরণ করতে তিনি ব্যর্থ। 


  জেন-জি নেপাল সংগঠনের অভিযোগ প্রধানমন্ত্রী শাহ জনবিরোধী ও স্বৈরাচারী শাসন চালাচ্ছেন। সংগঠনটির দাবি অনুযায়ী, দেশের যুবকদের কর্মসংস্থান ও আয় বাড়াতে বাজেট ও নীতিমালা সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এই সরকার। এরই প্রতিবাদে নতুন করে বিদ্রোহ শুরু করেছে সেখানকার যুবসমাজ। গত কয়েকদিন ধরে কাঠমান্ডুর রাজপথে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নেপালের যুবসমাজ। পরপর তিন দিনে গায়ে আগুন দিয়েছেন তিন যুবক। যার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে সরকারের। এই অবস্থায় যুব সমাজের পাশে দাঁড়িয়ে বলেন্দ্র সরকারকে নিশানায় নিয়েছে বিরোধী দল নেপালি কংগ্রেস। রাষ্ট্রের ব্যর্থতার জেরেই এই আত্মহত্যা বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, গত বছর নেপালে জেন জি বিদ্রোহ ভয়াবহ আকার নেওয়ার আগে ২০২৩ সালে একইভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমে আত্মহত্যার ঘটনা ঘটে। প্রেম আচার্য নামে এক যুবকের মৃত্যুতে সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন তৎকালীন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। এবার সমালোচনার মুখে খোদ তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.