Type Here to Get Search Results !

দেশে ফিরলেই হাসিনাকে গ্রেফতার, কি করবেন হাসিনা?

 দেশে ফিরলেই হাসিনাকে গ্রেফতার, কি করবেন হাসিনা?



  বাংলাদেশের গণতন্ত্র এখনো সাবালক হয় নি। সেই কারণেই হাসিনাকে আত্মপক্ষ 

সমর্থনের কোনো সুযোগ দেওয়া হবে না। প্রথমেই গ্রেফতার ও জেলে চালান। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে আত্মসমর্পণের সুযোগটুকুও দেওয়া হবে না। তার আগেই তাঁকে গ্রেফতার করা হবে। জানালেন সেই দেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান। আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরার অধিকার দেওয়া হলেও আইন তার নিজস্ব গতিতেই চলবে। তাঁর কথায়, 'হাসিনা যদি বাংলাদেশে ফিরে এসে আইনের প্রতি সম্মান জানিয়ে আত্মসমর্পণ করতে চান, তাহলেও সম্ভবত তার আগেই তাঁকে গ্রেফতার করা হবে। আইন আমাদের যে ক্ষমতা দিয়েছে, আমরা সেটাই প্রয়োগ করব।' 


  বাংলাদেশ সরকারের এই মন্তব্য এসেছে শেখ হাসিনার এক সাক্ষাৎকারের একদিন পর। সেখানে তিনি বলেন, প্রাণনাশের আশঙ্কা থাকলেও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরতে চান। শেখ হাসিনা বলেছিলেন, 'আমাকে হত্যা করা হতে পারে, গ্রেফতার করা হতে পারে, জেলে পাঠানো হতে পারে। আমার ভাগ্যে কী আছে, তা আমি জানি। তবুও আমি ফিরতে চাই, কারণ আমার দেশের মানুষ আমাকে ডাকছে।' এর আগে এই মাসেই প্রকাশিত আরও কয়েকটি সাক্ষাৎকারে জানা গিয়েছিল, বছরের শেষের দিকে বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে তিনি দলের নেতাদের সঙ্গে আলোচনা করছেন। ৭৮ বছর বয়সী শেখ হাসিনার প্রসঙ্গে আইনমন্ত্রী আসাদুজ্জামান আরও বলেন, 'তিনি বাংলাদেশের নাগরিক। দেশে ফেরার অধিকার তাঁর আছে। তবে আইন নিজের কাজ করবে এবং আমরা আইনের বাইরে কিছুই করব না।'হাসিনার পাসপোর্ট অন্তর্বর্তী সরকার বাতিল করে দেওয়ার পর তিনি কীভাবে দেশে ফিরবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, 'ওটা তাঁর সমস্যা, আমার নয়। তিনি যখনই বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করবেন, তখনই আইন আমাকে যে ক্ষমতা দিয়েছে, আমি তা প্রয়োগ করব।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.