আন্তর্জাতিক
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান- কম্পিত ট্রাম্প
মূল কথা হলো এবার আমেরিকান ডলারের সঙ্গে প্রতিযোগিতায় কি এবার বাজারে নামবে এই ব্রিকসের দেশগুলো যথেষ্ট সংকিত ট্রাম্প। ট্রাম্প ইতিমধ্যে বলে রেখেছেন,"আমরা ওই দেশগুলির থেকে একটি প্রতিশ্রুতি চাই যে, তারা মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করতে ব্রিকসের জন্য কোনও নতুন মুদ্রার প্রচলন করবে না। যদি তা করে সেক্ষেত্রে একশো শতাংশ শুল্কের মুখে পড়তে হবে তাঁদের।’’ ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন হবে। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই তাঁর নয়াদিল্লিতে আগমন ঘিরে চর্চা তুঙ্গে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত হয়েছিল ব্রিকস। এই সংগঠনের সম্প্রসারণ ঘটিয়ে ২০২৪ সালে এতে যুক্ত হয় মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহী। ২০২৫ সালে ব্রিকসে যোগ দেয় ইন্দোনেশিয়া। এবারের সম্মেলনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সম্মেলনের প্রাক্কালে এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মতি জানিয়েছেন তেহরান শীঘ্রই ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক’-এ (ব্রিকস জোটের প্রতিষ্ঠিত উন্নয়ন ঋণদানকারী সংস্থা) যোগ দিতে চলেছে। আমেরিকা ও ইজরায়েলের বর্তমান সংঘাতের অবসানে কোনও শান্তি চুক্তি এখনও হয়নি। তার মধ্যেই ডলার-ভিত্তিক আর্থিক ব্যবস্থার বাইরে বিকল্প আর্থিক পথ খোঁজা তেহরানের জন্য এটি একটি বাড়তি তাগিদ হিসেবে কাজ করছে। এহেন অবস্থায় ব্রিকস সম্মেলনে তাদের যোগদানের দিকেও সকলের নজর থাকবে তা বলাই যায়।