Type Here to Get Search Results !

লস্কর-ই-তইবার সঙ্গে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সম্পর্ক ভালো - আবার তা প্রমাণ হল

 আন্তর্জাতিক 


লস্কর-ই-তইবার সঙ্গে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সম্পর্ক ভালো - আবার তা প্রমাণ হল 





  জঙ্গি তোষামোদ না করে পাকিস্তানের কোনো অস্তিত্ব নেই, তা বার বার করে বলেছেন ভারত সরকার। এবার আবার তাই প্রমাণিত হল। লস্কর-ই-তইবার শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে একমঞ্চে দেখা গেল পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ আহমেদকে। মঞ্চ থেকেই ভারতকে হুমকি দিলেন তিনি। বললেন, ভারতে আর কোনও পাখি ডাকবে না, কোনও মন্দিরে ঘণ্টাও বাজবে না।” একইসঙ্গে লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি লস্করের একটি একটি সমাবেশে যোগ দিয়েছিলেন রশিদ। সেখানে উপস্থিত ছিল লস্করের শীর্ষস্থানীয় কমান্ডার খালিদ মাসুদ সান্ধু। সে আবার ‘পাকিস্তান মারকাজি মুসলিম লিগ’-এর সভাপতিও। শুধু তাই নয়, মহম্মদ ইয়াকুব শেখের সঙ্গে মাসুদ লস্করের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্যও ছিল।


  অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রাক্তন পাক মন্ত্রী হাফিজ সাইদের ভূয়সী প্রশংসা করেন। বলেন, “আমি হাফিজ সাহেবের গোলাম।” সমাবেশটির একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এরপর রশিদ ভারতকে হুমকি দেন। তাঁর কথায়, “ভারত যদি পাকিস্তানের দিকে চোখ তুলে তাকায়, তাহলে আল্লা ভারতকে ধ্বংস করে দেবেন। পাকিস্তানের স্বার্থের পরিপন্থী কোনও কিছুই ভারত করতে পারবে না। বরং ভারতে কোনও পাখিই আর  ডাকবে না। এমনকী সে দেশের কোনও মন্দিরে আর ঘণ্টাও বাজবে না।” প্রাক্তন পাক মন্ত্রী ঘোষণা করেন, তিনি পাকিস্তানের পাশে আছেন। হাফিজ সইদের পাশে আছেন। উল্লেখ্য, রশিদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ইমরান খানের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘আওয়ামি মুসলিম লিগ’-এর প্রতিষ্ঠাতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.