Type Here to Get Search Results !

১৭ আগস্ট গেলো শ্রাবন সোমবার ও নাগপঞ্চামীর বিরল যোগ - শুরু হয়ে গেছে তিন রাশির সুসময়

 জ্যোতিষশাস্ত্র 



১৭ আগস্ট গেলো শ্রাবন সোমবার ও নাগপঞ্চামীর বিরল যোগ - শুরু হয়ে গেছে তিন রাশির সুসময় 


  শ্রাবনের শেষ সোমবার চলে গেলো গতকাল। আবার ওই দিনই নাগ পঞ্চামী। খুবই শুভ যোগ। শ্রাবণ মাসের সোমবার মানেই তা দেবাদিদেব মহাদেবের জন্য বিশেষ দিন। আর ঠিক তার সঙ্গেই আজ পালিত হচ্ছে নাগদেবতার পুজো। এই দুই পবিত্র তিথির মিলনে আজ এক বিরল ও অত্যন্ত শুভ যোগ তৈরি হয়েছে। জ্যোতিষীদের মতে, মহাদেব এবং নাগদেবতার জোড়া আশীর্বাদে আজ থেকে নির্দিষ্ট তিনটি রাশির জাতক-জাতিকাদের জীবনে চমৎকার কিছু পরিবর্তন ঘটতে চলেছে। আটকে থাকা কাজ উদ্ধার থেকে শুরু করে আর্থিক উন্নতি, চাকরিতে প্রমোশন বা ভ্রমণের যোগ, সব দিক থেকেই দারুণ সুখবর আসার সম্ভাবনা রয়েছে।


  * কর্কট রাশি -

এই শুভ যোগ কর্কট রাশির জন্য একদম সোনায় সোহাগা! অফিসে হোক বা বাড়িতে, চারপাশের মানুষদের থেকে দারুণ সহযোগিতা ও সমর্থন পাবেন আপনি। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার নতুন করে গতি পাবে। আর্থিক পরিস্থিতিরও বেশ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে খুব সুন্দর ও আনন্দময় সময় কাটানোর সুযোগ আসবে, ফলে সম্পর্কের মাধুর্য আরও অনেকটাই বাড়বে। 


  * কন্যা রাশি

কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্যও আজকের দিনটা দারুণ সাফল্য নিয়ে আসতে পারে। এত দিন ধরে যে পরিশ্রম করেছেন, এবার তার আসল ফল পাওয়ার সময় এসেছে। কাজের জায়গায় আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। পুরনো কোনও পরিচিত মানুষের সাহায্যে আপনার আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ খুব সহজেই মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্যও সময়টা বেশ ভালো কাটবে।


  * মকর রাশি

কর্মক্ষেত্রে বড়সড় চমক আসতে চলেছে মকর রাশির জীবনে। চাকরিতে নতুন কোনও দায়িত্ব পেতে পারেন, আর ব্যবসার ক্ষেত্রেও উন্নতির দারুণ সুযোগ রয়েছে। কেরিয়ার নিয়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার থাকলে, আজ অভিজ্ঞ কারও কাছ থেকে খুব ভালো ও সঠিক পরামর্শ পেতে পারেন। পরিবারের পরিবেশ থাকবে একদম আনন্দময়। কাছের মানুষদের সঙ্গে দারুণ সময় কাটানোর সুযোগ আসবে। হঠাৎ করে কোনও সুখবর পেয়ে মন খুশিতে ভরে উঠবে। প্রেমের সম্পর্কে কোনও ভুল বোঝাবুঝি থাকলে, তা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.