Type Here to Get Search Results !

দেবীদুর্গার এই তিন মন্ত্র পাঠ করুন

 ধর্মকথা 


দেবীদুর্গার এই তিন মন্ত্র পাঠ করুন 



  আর কিছুদিন পরেই দুর্গা পুজো। সারা দেশে শুরু হয়ে যাবে ধৰ্মীয় উৎসবের মেজাজ। সেই উৎসবে যোগ দেবার আগে আসুন জেনে নিই দুর্গা পুজোর প্রধান তিন মন্ত্র। এই মন্ত্রগুলি আপনার বিভিন্ন সমস্যায় সাহায্য করবে এবং নির্মূল হবে সব সমস্যা, শুধু ভক্তি ভরে, শুদ্ধ চিত্তে দেবীর কাছে আরাধনা করতে

হবে।


  * প্রথম মন্ত্র:


ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে ||


যদি জীবনে বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমস্যা থাকে, তাহলে এই মন্ত্রটি পাঠ করলে উপকার পাওয়া যায়। প্রতিদিন সন্ধ্যায় দেবীর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র পাঠ করতে হবে, তাহলে সহজেই জীবনের সমস্ত বাধা দূর হবে এবং কাঙ্খিত লক্ষ্যে পৌঁছন সম্ভব হবে।


  * দ্বিতীয় মন্ত্র:


দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরমং সুখমরূপম দেহি, জয়ং দেহি, যশো দেবি দ্বিষো জহি।।


দেবী দুর্গার এই মন্ত্রটিও খুব শক্তিশালী বলে দাবি করেন পণ্ডিতেরা। প্রতি শুক্রবার দেবী দুর্গার সামনে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হবে। লবঙ্গ এবং কর্পূর সহযোগে করতে হবে আরতি। তারপর এই মন্ত্র ১০৮ বার জপ করলে দুর্ভাগ্য কেটে যাবে। স্বাস্থ্যের উন্নতি হবে। আসবে আর্থিক সুখ।


  * তৃতীয় মন্ত্র:


সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে । শরণ্যে ত্রম্ব্যকে গৌরি নারায়নী নমস্তুতেঃ।। সৃষ্টি-স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনি। গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোহস্তুতে॥ শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে। সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ।।


এই মন্ত্র নিয়মিত পাঠ করলে পাপ মুক্তি হয়। মোক্ষ লাভ হয়। যে কোনও কঠিন কাজে যাওয়ার আগে দেবীর সামনে এই মন্ত্র পাঠ করলে, তাঁর আশীর্বাদ পাওয়া যায়। সমস্ত কাজে আসে সাফল্য।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.