Type Here to Get Search Results !

আর জি কর কান্ড নিয়ে আবার নতুন উদ্যোমে নেমে পড়েছে সিবিআই

 আর জি কর কান্ড নিয়ে আবার নতুন উদ্যোমে নেমে পড়েছে সিবিআই 



  রবিবার তিলোত্তমা কাণ্ডের ২বছর পূর্তি উপলক্ষে পানিহাটিতে তিলোত্তমার স্মরণ সভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন,'আমরা তিলোত্তমাকে বিচার দেবই।' আর তার পরেই জেন তৎপর হয়ে উঠেছে সিবিআই। আর জি কর কাণ্ডে নতুন করে এসআইটি তৈরি হয়েছে। অপরাধস্থল, আশপাশের এলাকা খতিয়ে দেখেছেন আধিকারিকরা। এবার সেই অভিশপ্ত রাতে অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদের তলব করা হচ্ছে। শুধু তাঁরা নন, সেই সময় উপস্থিত নার্স, ঘটনায় আদালতে সাক্ষী দেওয়া হাসপাতালের কর্মী। সকলকে জেরার জন্য ডাকা হচ্ছে বলে খবর। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, জেলবন্দি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও প্রয়োজনে জেরা করতে পারেন তদন্তকারীরা। আর জি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ মোট সাতজন ও নিরাপত্তারক্ষীদের পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল। কিন্তু সেই পরীক্ষা ও তদন্তের অনেক দিক নিয়ে নতুন তদন্তকারীরা খুশি নন বলে সূত্রের খবর। তাতেই মামলায় যুক্ত সকলকে ফের জেরা করা হবে বলে খবর। 


  ডাকা হচ্ছে ঘটনার দিন অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদেরও। নিরাপত্তারক্ষী থেকে সেই সময় উপস্থিত থাকা চিকিৎসকদেরও ডাকা হবে বলে জানা যাচ্ছ। ফের খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজ, আদালতের অনুমতি নিয়ে জেলবন্দি থাকা সন্দীপকে জেরা করা হতে পারে। উল্লেখ্য, অভয়ার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ বারবার দাবি করেছেন, ঘটনার রাতে তাঁদের মেয়ের সঙ্গে যাঁরা ডিনার করেছিলেন, তাঁদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ ও তদন্তের আওতায় আনা প্রয়োজন। আদালতের তরফ থেকেও সেই রাতে ডিনারে কারা উপস্থিত ছিলেন ও তাঁদের ভূমিকা নিয়ে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে। তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে সরিয়ে তদন্তভার দেওয়া হয় সন্দীপনী গর্গকে। দিন কয়েক আগে তদন্তের জাল গোটাতে দিল্লি থেকে ৪ সদস্যের বিশেষ প্রতিনিধি দল পৌঁছয় হাসপাতালে। জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে সিনিয়র আধিকারিকদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.