Type Here to Get Search Results !

ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলায় জ্বলছে মস্কো

 আন্তর্জাতিক 


ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলায় জ্বলছে মস্কো 



  আক্রমনের প্রতি আক্রমনে দূরন্ত গতিতে এগিয়ে চলেছে ইউক্রেন। অনেকটাই দিশেহারা পুতিন। কিছু বুঝে ওঠার আগেই পর পর ড্রোন হামলা হচ্ছে মাস্কতে। দাউ দাউ করে জ্বলছে মস্কো। আমেরিকা-ইরান যুদ্ধ খানিক বিরতি নিয়েছে। এর মধ্যেই খাস রাশিয়ার রাজধানী শহর মস্কোতে ভয়ংকর ড্রোন হামলা চালাল ইউক্রেন। গভীর রাতের এই হামলায় দেশটির বৃহত্তম অনলাইন বিপণন সংস্থা ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি বিশাল গুদামে আগুন ধরে যায়। দাউ দাউ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গুদামটি। অগ্নিকাণ্ডের জেরে কোলেদিনো এলাকার আকাশ ঢেকে যায় বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলীতে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ড্রোন হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিরাট অগ্নিকুণ্ডের ছবি। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। মস্কোর গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানিয়েছেন, রবিবার ভোর-রাতে ড্রোন হামলা হয়। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মস্কো থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণে কোলেদিনোতে অবস্থিত ‘ওয়াইল্ডবেরিজ’-এর গুদামটি।


  ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, গুদামটি থেকে ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে, কমপ্লেক্সের বিভিন্ন অংশে আগুন জ্বলছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মস্কো বিমানবন্দরের কাছে দোমোদেদোভোতে অবস্থিত আরও একটি লজিস্টিকস কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোন হামলায়। টেলিগ্রামে এক পোস্টে ‘ওয়াইল্ডবেরিজ’ জানিয়েছে, হামলার পর তাদের পণ্য ব্যবস্থাপনা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির দাবি, নিরাপত্তা বিধি মেনে আগেই কর্মীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। বিবৃতিতে বলা হয়, “লজিস্টিকস কার্যক্রমের কিছুটা পরিবর্তন করা হয়েছে। পণ্য গ্রহণ ও অর্ডার পাঠানোর কাজ এখন অন্যান্য কেন্দ্র থেকে পরিচালনা করা হচ্ছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.