Type Here to Get Search Results !

সলমন খান তার পরিশ্রমিক ১২০ কোটি থেকে কমিয়ে ৭০ কোটি করলেন - কিন্তু কেন?

 বিনোদন 


সলমন খান তার পরিশ্রমিক ১২০ কোটি থেকে কমিয়ে ৭০ কোটি করলেন - কিন্তু কেন?



  কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে এক একটি ছবির জন্য ১২০ থেকে ১৪০ কোটি টাকা হাঁকান তিনি। বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী তারকাদের তালিকায় চিরকালই শীর্ষে তাঁর নাম। সেই সলমন খানই এবার নিজের চেনা ছক ভাঙলেন। প্রযোজকদের বিপুল স্বস্তি দিয়ে নিজের পারিশ্রমিক থেকে সোজা ৫০ কোটি টাকা কমিয়ে ফেললেন ভাইজান! কিন্তু কোটি কোটি টাকার এই আত্মত্যাগের নেপথ্যে কারণ কী? জানা যাচ্ছে, এক বিশেষ বন্ধুর খাতিরেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন তারকা। পরিচালক বংশী পাইডিপল্লীর আগামী মেগা প্রজেক্ট ‘SVC 63’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে সলমনকে। ২০২৭ সালের ইদকে লক্ষ্য রেখে তৈরি হতে চলা এই ছবির জন্য সলমন সাধারণ হারের তুলনায় অনেক কম টাকা নিচ্ছেন। একাধিক সূত্রের খবর, এই ছবির জন্য ১২০ কোটি বা তার বেশি ফি নেওয়ার বদলে সলমন মাত্র ৭০ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন।


  ইন্ডাস্ট্রির অন্দরের খবর, সলমনের এই অপ্রত্যাশিত ছাড়ের পেছনে রয়েছে তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু রফি কাজীর অবদান। সূত্র থেকে জানা গিয়েছে, “বিগত দুই দশক ধরে ছবি পিছু সলমনের বাজারদর ১২০ কোটি টাকার উপরে। কিন্তু ‘SVC 63’ ছবির প্রযোজকদের তিনি যে বিরাট আর্থিক ছাড় দিয়েছেন, তার একমাত্র কারণ তাঁর পুরনো বন্ধু রফি কাজী। রফি এ়ই প্রজেক্টের সঙ্গে যুক্ত এবং প্রযোজক হিসেবেও তাঁর নাম থাকবে। শুধুমাত্র বন্ধুর সম্মানেই সলমন নিজের পারিশ্রমিকে এত বড় কাটছাঁট করতে রাজি হয়েছেন।” তবে সলমন কেবল স্থির পারিশ্রমিক বা ‘আপফ্রন্ট ফি’-তেই সন্তুষ্ট থাকছেন, নাকি ছবির লভ্যাংশের (Profit Sharing) কোনও অংশ নিচ্ছেন— তা এখনও স্পষ্ট নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.