Type Here to Get Search Results !

নতুন প্রজন্মের একটা বড়ো অংশ চাকরির পরীক্ষা দিতে যাবার সময় সঙ্গে বাবা-মাকে নিয়ে যেতে চায়

 অফবিট 


নতুন প্রজন্মের একটা বড়ো অংশ চাকরির পরীক্ষা দিতে যাবার সময় সঙ্গে বাবা-মাকে নিয়ে যেতে চায় 



  নতুন প্রজন্মের মানসিকতা অনেকটাই পাল্টে গেছে। এখনো আর তারা মাঠে ময়দানে ঘুরে ঘুরে বড়ো হয় নি। বর হচ্ছে বাবা মায়ের গভীর সানিধ্যের মধ্য দিয়ে। তাই তাদের মানসিকতায় তেমনভাবেই গড়ে উঠছে। চাকরির ইন্টারভিউতে যাওয়ার সময় কার সঙ্গে যেতে পছন্দ করেন? এ নিয়ে অনেকের মত অনেকরকম। চাকরির ইন্টারভিউ অনেকের কাছেই জীবন-মরণের সওয়াল। ফলে সঙ্গে যাওয়ার জন্য তারা বেছে নেয় এমন কাউকে, যে ভরসার যোগ্য। কোনও কাছের বন্ধু বা আত্মীয়ই হয়তো এমন সময় পাশে থাকতে পারে। আবার, কেউ কেউ মনে করেন চাকরির ইন্টারভিউ একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। ফলে কাউকেই সঙ্গে না নিয়ে, একা একাই যাওয়াই পছন্দ করেন তারা। কিন্তু সব ছেড়ে, সবাইকে ছেড়ে, বাবা-মাকে নিয়ে চাকরির সাক্ষাৎকার দিতে যায় কি কেউ? সমীক্ষা জানাচ্ছে, যায় বৈকি! বরং এই প্রবণতাই দ্রুত বাড়ছে বর্তমানে। নেপথ্যে, জেন জি চাকরিপ্রার্থীরা (Gen Z Job Seekers)। অবাক হওয়ার মতো বিষয় তো বটেই।


  কারণ মিলেনিয়ান, অর্থাৎ জেন জির আগের প্রজন্ম বাবা-মাকে এমন কাজে সঙ্গী করতে চায় না কখনওই। চাকরির সময় শৈশবের নির্ভরশীলতা কাটিয়ে স্বাবলম্বী হয়ে উঠতে চায় তারা। অথচ স্বাবলম্বী হয়ে ওঠার এই ইচ্ছে বাদ দিয়ে জেন জি বুঝি ঝুঁকছে নির্ভরশীলতার দিকেই। ২০২৪ সালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতি পাঁচজনের মধ্যে একজন নিয়োগকর্তা এমন অভিজ্ঞতার সাক্ষী। বিশেষত স্নাতক স্তরের যেসব তরুণ-তরুণীরা চাকরির ইন্টারভিউ দিতে এসেছে, তাঁদের সঙ্গী হয়েছেন বাবা অথবা মা। পরবর্তী বছরগুলোয় এই প্রবণতা আরও বেড়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.