Type Here to Get Search Results !

নিচুতলার সংগঠনকে শক্তিশালী করতে এবার জেলা সফরে মমতা

 নিচুতলার সংগঠনকে শক্তিশালী করতে এবার জেলা সফরে মমতা 



  বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গনতান্ত্রিক রীতিনীতি তোয়াক্কা না করে স্পষ্টভাবেই বলে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরেই থাকতে হবে। তিনি যাতে বেরোতে না পারেন সেই ব্যবস্থা তিনি করবেন। আর শুভেন্দুকে চ্যালেঞ্জ করে মমতা বললেন, এবার তিনি জেলা সফরে বের হবেন। শুক্রবার ছাত্র পরিষদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জানালেন, 'এরপর আসবে জেলা সফর। পারমিশন না পেলে রাস্তায় রাস্তায় হাঁটব। পারলে পুলিশ আটকে দেখাও, পারলে বিজেপি লড়ে না। কত ডিম আছে, কত ইট আছে, কত পাথর আছে?' এদিন ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। বিজেপিকে তীব্র আক্রমণ করেন। মমতা বলেন, নির্বাচন শেষ হতেই তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। 


  মমতা বলেন, 'নির্বাচনের পরেই সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। কিন্তু আমাকে ভয় দেখিয়ে লাভ নেই।' এরপরই নতুন রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিত দিয়ে জানান, খুব শীঘ্রই জেলা সফর শুরু করবেন। এদিন প্রশাসনের বিরুদ্ধে একাধিকবার পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মমতা। বলেন, বিজেপি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে রাজ্যজুড়ে ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তোলেন। মমতা বলেন, 'রক্ষক যদি ভক্ষক হয়, তবে জনগণই তার জবাব দেবে। পুলিশকে দিয়ে সন্ত্রাস চালানো বন্ধ করতে আমরা আইনি পদক্ষেপ করব।'

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.