Type Here to Get Search Results !

পর্যটন শিল্পকে ঢেলে সাজাতে যাচ্ছে পর্যটনমন্ত্রী

 পর্যটন শিল্পকে ঢেলে সাজাতে যাচ্ছে পর্যটনমন্ত্রী 



  দার্জিলিংয়ে রোপওয়ে আগেও ছিল। কিন্তু বেশিরভাগ সময়ই তা বন্ধ থাকতো। আর সুন্দরবনে প্রমোদতরী একেরারে নতুন আইডিয়া। যানজট এড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে দার্জিলিংয়ে পর্যটকদের সুবিধায় রোপওয়ে, আর সুন্দরবন ভ্রমণকে আরও আকর্ষণীয় করতে প্রমোদতরী নামানোর ভাবনা পর্যটন দপ্তরের। এছাড়া দিঘা, পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম-নবদ্বীপেও পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পর্যটন দপ্তরের আধিকারিকদের নিয়ে উচ্চপর্যয়ের বৈঠক হয়। সেখানেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঠিক রয়েছে, পর্যটন দপ্তরের নতুন লোগো উন্মোচিত হবে। যা করবেন মুখ্যমন্ত্রী।


  মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, মুখ্যসচিব মনোজ আগারওয়াল, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থসচিব-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ে পর্যটন দপ্তরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। যার মধ্যে অন্যতম হল পর্যটন দপ্তরের অন্তর্গত সমস্ত সম্পত্তির আধুনিকীকরণ এবং অন্য সহযোগী দপ্তরের মধ্যে নিখুঁত সমন্বয় স্থাপন করা। পাহাড় ভ্রমণকে আরো আকর্ষণীয় করতে রোপওয়ের পাশাপাশি সমতল এবং উপকূলের পর্যটনেও ঢালাও বদল আসছে। সুন্দরবনের নদীপথে বিলাসবহুল প্রমোদতরী বা রিভার ট্যুরিজম চালুর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়া দিঘা এবং মন্দারমণির মতো জনপ্রিয় সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের বিনোদনের জন্য স্পিডবোট নামানোর সিদ্ধান্ত হয়েছে। তবে শুধুই বিনোদন নয়, পর্যটকদের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে প্রশাসন। সেই কারণে সুন্দরবন এবং দিঘা-মন্দারমণি অঞ্চলে আপৎকালীন পরিষেবার জন্য ওয়াটার অ্যাম্বুল্যান্স ও রেসকিউ বোট সবসময়ের জন্য প্রস্তুত রাখা হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.