Type Here to Get Search Results !

বর্ষার কারণে এবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আসতে পারে দীর্ঘমেয়াদি কলেরা - জানাচ্ছেন গবেষকেরা

 বর্ষার কারণে এবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আসতে পারে দীর্ঘমেয়াদি কলেরা - জানাচ্ছেন গবেষকেরা 



  বর্ষা চলাকালীন বা বর্ষার পরে জলে এমন বিষক্রিয়া হবে তাতে কলকাতা সহ আশেপাশে হতে পারে প্রবল কলেরা - এমন কথাই জানালেন University of Exeter এবং Indian Council of Medical Research (ICMR)-এর গবেষকেরা। বর্ষাকালে জল নিয়ে ভীষণ সতর্ক থাকুন। এমনই পরামর্শ দিচ্ছেন গবেষকেরা। রিসার্চ বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে আগামিদিনে কলকাতায় কলেরার প্রকোপ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। গবেষণায় দাবি করা হয়েছে, দীর্ঘ মেয়াদে, চলতি শতাব্দীর শেষ দিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কলকাতায় কলেরার আক্রান্তের সংখ্যা বর্তমানের তুলনায় ৮১ শতাংশ থেকে সর্বোচ্চ ১৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। শুধু আক্রান্তের সংখ্যা বাড়াই নয়, গরমকাল ও বর্ষায় কলেরার যে আলাদা দু’টি প্রকোপ দেখা যায়, ভবিষ্যতে সেই ব্যবধানও কমে যেতে পারে। এই গবেষণাটি করেছে University of Exeter এবং Indian Council of Medical Research (ICMR)-এর গবেষকেরা। কলকাতার দীর্ঘ সময়ের কলেরা সংক্রান্ত তথ্য এবং ভবিষ্যতের তাপমাত্রা ও বৃষ্টিপাতের হিসাব মিলিয়ে একটি গাণিতিক মডেল তৈরি করেছেন তাঁরা।


  গবেষণায় কলকাতায় ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত কলেরার তথ্য ব্যবহার করা হয়েছে। কলেরা মূলত Vibrio cholerae নামে একটি ব্যাকটেরিয়ার কারণে হয়। এই ব্যাকটেরিয়া উষ্ণ জলীয় পরিবেশে সহজে বেঁচে থাকতে ও বাড়তে পারে। ফলে তাপমাত্রা বাড়লে জলাশয় বা দূষিত জলে এই ব্যাকটেরিয়ার বৃদ্ধি ত্বরান্বিত হতে পারে। কলকাতায় সাধারণত কলেরার প্রকোপের দু’টি সময় দেখা যায়। গরমকালে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়তে পারে। এর পর আসে বর্ষা। প্রবল বৃষ্টিতে অনেক জায়গায় জল জমে যায়, নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়। নোংরা জল এবং পানীয় জল মিশে গেলে দূষিত জলের সংস্পর্শে আসার সম্ভাবনাও বাড়ে। সেখান থেকেই ছড়াতে পারে কলেরা।অর্থাৎ, গরম এবং অতিরিক্ত বৃষ্টি, দু’ভাবেই কলেরার ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় বৃষ্টিপাতকেও কলেরার ঝুঁকির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হয়েছে। প্রবল বৃষ্টিতে শহরের নিকাশি ব্যবস্থা চাপের মুখে পড়ে। কোথাও কোথাও নোংরা জল ছড়িয়ে পড়তে পারে। সেই জল যদি পানীয় জলের উৎসের সঙ্গে মিশে যায়, তখন বিপদ বাড়তে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.