Type Here to Get Search Results !

কোন অপরাধে বয়কট করা হয় সোনু নিগমকে? কারণ জানিয়ে বিস্ফোরক গায়ক

 বিনোদন 


কোন অপরাধে বয়কট করা হয় সোনু নিগমকে? কারণ জানিয়ে বিস্ফোরক গায়ক



  কেরিয়ার যখন মধ্যগগনে, ঠিক তখনই বড়সড় ধাক্কার মুখে পড়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক সোনু নিগম। গান গাওয়ার পাশাপাশি গায়কদের কপিরাইট এবং রয়্যালটির দাবি তোলার জন্য মিউজিক ইন্ডাস্ট্রির তীব্র কোপের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে সোনু ফাঁস করেছেন যে, তাঁর এই প্রতিবাদের জেরে টি-সিরিজ এবং জি মিউজিক-এর মতো প্রথম সারির মিউজিক লেবেলগুলি তাঁকে একপ্রকার বয়কট করেছিল। ঠিক কী ঘটে গায়কের সঙ্গে? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের সেই অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুলেছেন সোনু । তিনি জানান, যখন তাঁর গান নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, ঠিক সেই সময়েই তিনি শিল্পীদের ন্যায্য অধিকার ও রয়্যালটির ইস্যু নিয়ে কথা বলতে শুরু করেন। আর এর ফলেই বড় কোম্পানিগুলি তাঁর থেকে দূরত্ব বাড়াতে শুরু করে। 


  সোনু জানান, “তারপর আমি কপিরাইট ইস্যু তুললাম। টি-সিরিজ আমায় ব্যান করল। জি মিউজিকও আমার সঙ্গে কাজ করা বন্ধ করে দিল। তারা বলাবলি করতে লাগল যে, ও তো এখন অ্যাক্টিভিস্ট হয়ে গেছে।” কাজের দরজা বন্ধ হয়ে গেলেও নিজের নীতি থেকে একচুলও সরে আসেননি সোনু। তিনি বুঝতে পেরেছিলেন, গান রেকর্ডিংয়ের সুযোগ তারা কেড়ে নিতে পারে, কিন্তু মঞ্চে লাইভ পারফর্ম করা থেকে তাঁকে কেউ আটকাতে পারবে না। সোনু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে এই লড়াইটা কোনওাকা ব্যক্তির কেরিয়ারের চেয়ে অনেক বড়। লতা মঙ্গেশকর যে লড়াই শুরু করেছিলেন, তা শেষ করার জন্যই যেন ঈশ্বর তাঁকে এই কঠিন পথ বেছে নিতে বলেছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.