আন্তর্জাতিক
বদলার মানসিকতা থেকেই এবার ইরানের লক্ষ ডোনাল্ড ট্রাম্পের পুত্র ব্যারন ট্রাম্প
মার্কিন হামলায় প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর প্রতিশোধের হুমকি দিয়েছিলেন তাঁর পুত্র মোজতবা খামেনেই। বদলার মানসিকতা থেকেই এবার ইরানের নজরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ব্যারন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প পুত্র ব্যারনের গতিবিধির এক ভিডিও প্রকাশ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তরফে। যার শিরোনাম, ‘কোথায় হত্যা করা হবে ব্যারনকে?’ শুধু তাই নয়, এই কাজের জন্য ১০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৯০ কোটি টাকা) পুরস্কারও ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, এই ভিডিও প্রকাশিত হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যানেল ৩-তে। এই সংবাদমাধ্যম আইআরজিসি দ্বারা পরিচালিত। যেখানে ২০ বছরের ব্যারন ট্রাম্পের কার্যকলাপের বর্ণনা ও তাঁর গতিবিধির দৃশ্য তুলে ধরা হয়েছে। দাবি করা হয়েছে, কড়া নজরদারিতে রয়েছেন ট্রাম্পের পুত্র।
ভিডিওতে আরও বলা হয়েছে, একজন মহিলা নিরাপত্তার বলয় ভেঙে এক সমাবেশে তাঁর পাশে বসেছিলেন। শুধু তাই নয়, ব্যারন যে নিরাপত্তা বিধি বেঙ্গে এক্সবক্সের মাধ্যমে ভয়েস এবং টেক্সটের মাধ্যমে যোগাযোগ করেন সেটাও জানিয়েছে ইরান। এতে তাঁর এক্সবক্স, ফিফা ভিডিও গেম এবং ডিসকার্ড অ্যাকাউন্টের কথাও উল্লেখ করা হয়েছে। ইরানের এই ভিডিও প্রকাশ্যে আসার পর ঘুম ছুটেছে মার্কিন গোয়েন্দা বিভাগের। উল্লেখ্য, গতমাসে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেই ভিডিওতে ট্রাম্পের স্ত্রী যে সব জায়গায় ঘনঘন যাতায়াত করেন সেই জায়গাগুলি তুলে ধরে ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘কীভাবে মেলেনিয়া ট্রাম্পকে খুন করা যায়?’ প্রকাশিত ভিডিওতে ম্যানহাটনের মিডটাউনের বেশ কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোরের নাম উল্লেখ করা হয়েছিল, যেখানে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি কেনাকাটা করতে যান। তাঁর সফরের আগে নিরাপত্তার স্বার্থে রাস্তার ধারের ডাস্টবিন সরিয়ে ফেলা-সহ যা যা পদক্ষেপ করা হয়, তার খুঁটিনাটি তথ্যও তুলে ধরা হয়েছে। ভিডিওতে বলা হয়েছে, ‘অপারেশন সফল করার জন্য এই জায়গা উপযুক্ত।’