Type Here to Get Search Results !

শুভেন্দু যাদবপুরের যে দেওয়াল মোছালেন,সেখানেই মাৰ্ক্সের বাণী লেখা হল - সমর্থন করলেন দিলীপ ঘোষ

 শুভেন্দু যাদবপুরের যে দেওয়াল মোছালেন,সেখানেই মাৰ্ক্সের বাণী লেখা হল - সমর্থন করলেন দিলীপ ঘোষ 



  প্রশ উঠেছিল কার্ল মার্ক্স কি বিজেপির কাছে ব্রাত্য? শুভেন্দুর কাছ থেকে এর কোনো উত্তর না পাওয়া গেলো মন্ত্রী দিলীপ ঘোষ এর মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাচ্ছেন না। ২৪ ঘণ্টার মধ্যেই সাদা চুনকাম করা দেওয়ালে ফের জ্বলজ্বল করছে নীল কালিতে লেখা কার্ল মার্কসের উক্তি। নতুন করে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এবিভিপি (ABVP) ছাত্র সংগঠনের দাবি, নকশালপন্থীরাই লিখেছে। যদিও, এই নতুন দেওয়াল লিখনে ভুল কিছু দেখছেন না রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের দাবি, গণতান্ত্রিক দেশে দেওয়াল লিখন সবাই করতে পারে। কিন্তু, দেশবিরোধী স্লোগান বরদাস্ত নয়। সেই কারণেই সরকার এই পদক্ষেপ করেছে। কিন্তু, কার্ল মার্কসের উক্তি লেখাতে কোনও সমস্যা নেই। মন্ত্রী বলেন,”প্রথমবার তো এরকম হল। ওখানে অ্যান্টি ন্যাশনাল স্লোগান মোছার প্রয়োজন মনে করেছে সরকার, তাই করেছে। এর আগে তো কেউ চেষ্টা করেনি। যাঁরা ক্যাম্পাসকে দখল করে এতদিন এখানে অ্যান্টি ন্যাশনাল মুভমেন্টের কেন্দ্র তৈরি করেছিল। তাঁরা তো একটা বার্তা পেয়েছে যে এটা চলবে না।"


  তিনি আরো বলেন, "দেওয়াল লিখন গণতান্ত্রিক দেশে সবাই করতে পারে। আর কার্ল মার্কসের নীতি লেখা তো এখানে ব্যান হয়ে যায়নি। কিন্তু ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা, ভারতের ঐক্য, অখন্ডতা নিয়ে চ্যালেঞ্জ করা, এটা তো ভারত সরকার বরদাস্ত করবে না।” উল্লেখ্য,এর আগে যাদবপুর নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার কড়া বার্তা দিয়েছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবেন। দেশবিরোধী স্লোগান কোনওভাবেই বরদাস্ত করা হবে না। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি অসুখও জানি, ওষুধও জানি। আমাদের বিদ্যার্থী পরিষদ দিল্লির জেএনইউ, হায়দরাবাদের ওসমানিয়া, সবাইকে শুধরে দিয়েছে। যাদবপুর এখনও বাকি। এটাও হয়ে যাবে। এত সাহস, আর্টস হস্টেলের দেওয়ালে রেড স্যালুট কিষেণজি। কে এই কিষেণজি? যিনি গোমতী থেকে গোদাবরী, আলাদা রাষ্ট্র তৈরির কথা বলতেন, সেই কিষেণজিকে রেড স্যালুট দেবেন। আর ফ্রি প্যালেস্টাইন? ওই জায়গায় আগে লিখুন, ফ্রি ফ্রি পাক অকুপাইড কাশ্মীর। উচ্চশিক্ষা দফতর দেখছে। আমিও দেখছি।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.