আজকের আবহাওয়া
আজ, রবিবার অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তিন থেকে চারটি জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গেও জারি করা হয়েছে Yellow অ্যালার্ট। পাশাপাশি শহর কলকাতাও এদিন দফায় দফায় বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দু’একটি জায়গায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।এছাড়াও, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, কলকাতা এবং হাওড়ার দু’একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে Yellow অ্যালার্ট।
অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার দু’একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।