Type Here to Get Search Results !

৬০ দিনের শান্তি চুক্তি ভেঙে গেলো আমেরিকা ইরানের

 আন্তর্জাতিক


৬০ দিনের শান্তি চুক্তি ভেঙে গেলো আমেরিকা ইরানের 



  আবার নতুন করে হরমুজ প্রণালীর সমস্যা। আপাত দৃষ্টিতে ৬০ দিনের জন্য আমেরিকা ও ইরানের শান্তি চুক্তি স্থাপিত হয়েছিল। কিন্তু তা ভেঙে গেছে। প্রশ্ন, এবার কি হবে? এই ডামাডোলের মাঝেই গত সোমবার শেষ হল দুই দেশের শান্তিচুক্তি। পাকিস্তানের মধ্যস্থতায় ১৪ দফা সমঝোতা স্মারকের মেয়াদ ছিল ৬০ দিন। তবে বাস্তবে সে চুক্তি কোনও কাজে আসেনি বলেই মনে করা হচ্ছে। বরং চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র আকার নেবে বলে মনে করা হচ্ছে। ইরান ও আমেরিকার মধ্যে হওয়া ৬০ দিনের এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল যুদ্ধে দাঁড়ি টানা। চুক্তির মূল শর্ত ছিল, উভয় পক্ষ লেবানন-সহ মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করবে। ৩০ দিনের মধ্যে আমেরিকা হরমুজে তাদের অবরোধ তুলে নেবে।


  পাশাপাশি প্রস্তাব ছিল ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার, তেল রপ্তানিতে ছাড়, বিদেশে থাকা সম্পত্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে আমেরিকার তরফে জানানো হয়, হরমুজ প্রণালী থেকে মাইন সরাতে হবে ইরানকে, ৬০ দিনের জন্য জাহাজ চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। এবং ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করবে না। সবকিছু ঠিকঠাক এগোলেও চুক্তিতে মূল সমস্যার কারণ হয়ে ৫ নম্বর অনুচ্ছেদ। হরমুজ দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের জন্য এবং ভবিষ্যতের রূপরেখা তৈরি করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনার কথা বলা হয়। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। দুই দেশই নিজের উপকূল দিয়ে জাহাজ যাওয়ার মানচিত্র প্রকাশ করে। এখানেই বাঁধে সমস্যা ওমানের পথ দিয়ে যাওয়া একাধিক জাহাজকে নিশানা করে ইরান। পালটা হামলা শুরু করে আমেরিকা। যদিও সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, নৌপথ নিয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.