আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন মোড় - ইয়েমেনের সরকারি সেনার বিরুদ্ধে হামলা চালাল ইরানের অন্যতম সহযোগী সশস্ত্র গোষ্ঠী হাউথি
মধ্য প্রাচ্যের যুদ্ধ বার বার দিক পাল্টাচ্ছে। ইরান ইজরাইল থেকে আমেরিকা ইরান, এখনো আবার নতুন যুদ্ধের দিশা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন মোড় নিল। বৃহস্পতিবার সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারি সেনার বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাল ইরানের অন্যতম সহযোগী সশস্ত্র গোষ্ঠী হাউথি। আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, ওই হামলায় ৩০ জন ইয়েমেন সেনা নিহত হয়েছেন। আরও ৫০ জন গুরুতর আহত হয়েছেন। ২০২২ সালের পরে এটাই ইয়েমেন সেনার উপর হাউথিদের সবেচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা। এলাকা থেকে সরে না গেলে ওই নিরাপত্তা রক্ষীরা বাঁচতে পারবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছে হাউথি গোষ্ঠী। সৌদিপন্থী ইয়েমেন সরকার জানিয়েছে, মারিব ও হাদরামাউত প্রদেশে সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইতিমধ্যে হামলার দায়ি স্বীকার করেছে ইরান-সমর্থিত শিয়া বিদ্রোগী গোষ্ঠী হাউথি।
হাউথি ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে আল-রুয়াইক, আল-আবর ও আল-থানিয়াহ এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর সেনাঘাটিতে। এই হামলায় শতাধিক যোদ্ধা হতাহত হয়েছেন। এই হামলার নিন্দা করেছে ইয়েমেনে নিযুক্ত আমেরিকান মিশন। হুথিদের এই হামলা ‘ইয়েমেনের জনগণের বিরুদ্ধে তাদের চালানো সন্ত্রাসবাদের আরও একটি দৃষ্টান্ত’ জানিয়েছে তারা। প্রসঙ্গত, ২০১৪ সালে হাউথিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সৌদি আরবে নির্বাসনে যেতে বাধ্য করে। এর পর থেকেই ইয়েমেন গৃহযুদ্ধ চলছে। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় সংঘর্ষ শুরুর পরে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ইরানপন্থী এই গোষ্ঠী। সে সময় ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল তারা।
