Type Here to Get Search Results !

শেষ পর্যন্ত শ্যামা প্রসাদ 'আউট', নেতাজি 'ইন'

 শেষ পর্যন্ত শ্যামা প্রসাদ 'আউট', নেতাজি 'ইন'


  ঘটনাটা রাস্তা


র নামকরণ নিয়ে। হঠাৎ বিজেপি সরকার নেতাজির নামাঙ্কিত একটি রাস্তার নাম পাল্টে শ্যামাপ্রসাদ করে দেন। আর তা নিয়ে শুরু হয় ব্যাপক প্রতিবাদ। শেষ পর্যন্ত পুরোনো নাম ফিরিয়ে দেয় সরকার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বদলে গেল রাস্তার নাম। না, নতুন নামকরণ নয়, পুরনো নামই ফিরিয়ে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। পুরসভার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রয়েছে। ওই রাস্তাটির নাম দীর্ঘকাল ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত ছিল। রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। বিভিন্ন ক্ষেত্রেই গৈরিকীকরণ দেখা যাচ্ছে! একাধিক রাস্তার নামও বদলানোর কথা উঠেছে। সেই আবহে ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম বদলে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’ রাখা হয়েছিল। সেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। নেতাজির নামে থাকা রাস্তা কীভাবে বদলে যায়? সেই নিয়ে জোর চর্চা শুরু হয়। রাস্তার ধারে গেরুয়া রঙের ফলকও বসানো হয়েছিল। 


  শেষপর্যন্ত পুরনো নাম ফিরিয়ে দেওয়া হল। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন রামপুরহাটে রাস্তার পুরনো নাম ফিরল। শ্যামাপ্রসাদের নামের ফলক সরিয়ে বসানো হল ‘নেতাজি সুভাষচন্দ্র বসু রোড’-এর ফলক। শুক্রবার সন্ধ্যায় রামপুরহাট পাঁচমাথা মোড়ে এই নতুন নামফলক বসানো হয়। প্রসঙ্গত, গত ৬ জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মতিথি উপলক্ষে রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার নতুন নামকরণ করেন। ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’ নামকরণ হয়েছিল। বিতর্ক আবহে পুরসভা সূত্রে জানানো হয়, শ্যামাপ্রসাদের নামে রাস্তার নামকরণের জন্য কোনও আবেদন দেওয়া হয়নি। বিধায়ক একক সিদ্ধান্তে নামকরণ করতে পারেন না! রাস্তার নাম বদলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করা হয়েছে বলেও সরব হন বিরোধীরা। এই বিতর্কের মধ্যেই শুক্রবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে রামপুরহাটে তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে অংশ নেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। কর্মসূচি শেষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, কোথাও যদি ওই রাস্তার নাম ‘নেতাজি রোড’ হিসেবে উল্লেখ করা থাকে, তাহলে বিষয়টি খতিয়ে দেখা হোক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে করা রাস্তার নাম পরিবর্তন করে ফের নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.