Type Here to Get Search Results !

দিলীপ ঘোষ বললেন, হিন্দুদের অভিভাবক হলেন মোহন ভাগবত

 দিলীপ ঘোষ বললেন, হিন্দুদের অভিভাবক হলেন মোহন ভাগবত 



  মোহন ভাগবত হিন্দুত্বপন্থী এক নেতা। ভারতবর্ষ কখনোই ধর্মের ভিত্তিতে নেতা বা অভিভাবক নির্বাচন করতো না। কিন্তু এখনো ধর্ম ও রাজনীতি মিশে গেছে। সেই কারণেই রাজনীতিক দিলীপ ঘোষ বললেন,'ভাগবত হিন্দুদের ফ্রেন্ড, ফিলোজফার ও গাইডের কাজ করে থাকেন।' মুম্বইয়ে ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনসের ওই অনু্ষ্ঠানে মোহন NEET আন্দোলনে প্রতিবাদীদের ভূমিকা নিয়ে বলেছিলেন, সরকার বিরোধী কথা বললে, আন্দোলন করলেই সেটা দেশবিরোধী কাজ নয়। বরং তারা দেশের ভালো চায়, শিক্ষা ব্যবস্থার সংস্কার চায়,সেজন্যই প্রতিবাদ করেছে। তবে সেই প্রতিবাদের একটা দিশা থাকা উচিত। এদিন দিলীপ মোহনের বক্তব্যকে সমর্থন করে বলেন, 'রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত এক অর্থে হিন্দু সমাজের অভিভাবক, বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক।'


  তিনি আরো বলেন,'যখনই কোনও সমস্যার মুখোমুখি হয় বা তরুণ প্রজন্মকে ভুল পথে যেতে দেখা যায়, তখন তাঁদের কথা শোনা, পরিস্থিতি বোঝা এবং সঠিক পথ দেখানো তাঁর দায়িত্ব। তিনি বরাবরই সেই কাজ করে আসছেন।' যুব সমাজকে বার্তাও দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। দাবি করেন কিশোর-কিশোরীরা কখনও কখনও দেশ বিরোধী কাজ করে ফেলেন। তাঁর কথায়, 'যুবক যুবতীরা হুজুগে কখনও সখনও দেশের বিরুদ্ধে উৎপাত করেন। প্রধানমন্ত্রী নিজে তাঁদের ক্ষমা করেছেন। সোশ্যাল মিডিয়া এবং বিদেশি এজেন্ট-সহ নানা মাধ্যমে তরুণদের ভুল পথে পরিচালিত করা হতে পারে। তবে তাঁদের কাউন্সেলিং এবং সঠিক দিশা দেখানো জরুরি। মোহনজি এগিয়ে এসেছেন। সেই কাজে। এটা প্রশংসার দাবি রাখে।'

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.