Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



স্বাধীনতা দিবসের সকাল থেকেই কলকাতায় বিক্ষিপ্ত ভাবে চলছে বৃষ্টি। একসঙ্গে গোটা শহরজুড়ে বৃষ্টি না হলেও, ভোর ৫টা থেকেই শহরের বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টি চলছেই। 


  আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে। 

IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় শনিবারও আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের এক বা দুই দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


  অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের বহু জায়গায় বৃষ্টি হতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.