Type Here to Get Search Results !

প্রসঙ্গ সুভাষচন্দ্র - অনন্ত মহারাজকে তীব্র কটাক্ষ কার্তিক মহারাজের

 প্রসঙ্গ সুভাষচন্দ্র - অনন্ত মহারাজকে তীব্র কটাক্ষ কার্তিক মহারাজের 



  বাঙালি তথা ভারতীয় জাতির গর্ব সুভাষচন্দ্র বসু। নেতাজি আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। সেই নেতাজি সম্পর্কে খারাপ মন্তব্য করেন বিজেপির রাজ্য সভার সাংসদ অনন্ত মহারাজ আর তারপরেই পারেন রাজরোষে। সাধারণ মানুষও তীব্র প্রতিবাদ শুরু করেন তার বিরুদ্ধে। এবার সেই ইস্যুতেই অনন্ত মহারাজকে কটাক্ষ করলেন কার্তিক মহারাজ। “নেতাজি সুভাষচন্দ্র বসুর নখের যোগ্য আমরা নই।” সেই বার্তা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, “কে অনন্ত মহারাজ?” জোর গলায় সেই প্রশ্ন তুলে খোঁচাও দিলেন। আজ, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আর্য সমাজের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কার্তিক মহারাজ। এদিন আর্য সমাজের সোনারপুর শাখার উদ্যোগে অখণ্ড ভারত ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এক বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। সেই যজ্ঞের শুভ সূচনা করেন কার্তিক মহারাজ। দেশ, ঐক্য ও নেতাজির আদর্শ নিয়ে বক্তব্য রাখেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্ত মহারাজকে কটাক্ষ করেন। 


  অনন্তের ‘আপত্তিকর’ মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। জোর গলায় কার্তিক মহারাজ বলেন, “কে অনন্ত মহারাজ?” এদিন কার্তিক মহারাজ বলেন, “নেতাজির বিরাট জীবন। তাঁর তপস্যা, তাঁর সাধনা, যারা সমালোচনা করছেন, কিছুই জানেন না। নেতাজি সুভাষচন্দ্র বোসের সমালোচনা করা! তাঁর নখের যোগ্য আমরা নই। নেতাজি সুভাষচন্দ্র বোসের আত্মত্যাগ চিরস্মরণীয়। নেতাজি যখন এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে আসছেন, আবার ফিরে গেলেন তাঁর ঘরে। তাঁর সর্বক্ষণের জপের মালা, মা চণ্ডীর মূর্তি ছেড়ে এসেছিলেন।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.