Type Here to Get Search Results !

রবিবার সৌরভের হাত ধরে শুরু হয়ে গেলো বিগবস বাংলা

 রবিবার সৌরভের হাত ধরে শুরু হয়ে গেলো বিগবস বাংলা



  বহু প্রতিক্ষিত 'বিগবস বাংলা'। টানা তিনমাস থাকতে হবে এক ছাদের তলায়। থাকবে না কোনো ফোন, কোনো বই। এবারের বিগ বসের অন্যতম আকর্ষণ প্রয়াত তাপস পালের কন্যা 

সোহিনী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবাসরীয় সন্ধ্যায় ‘বিগ বস বাংলা’য় গ্র্যান্ড এন্ট্রি হল ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। একে একে প্রতিযোগীদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি। দেখা গেল তাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা তাপস পালের কন্যা সোহিনী। মঞ্চে বাবার কথা বলতে গিয়েই ঝাপসা হল চোখ। বললেন, “বাবা অনেক ভালো কাজ করেছেন। কিছু ভুল করেছেন। তার প্রায়শ্চিত্তও করেছেন।” রবিবার শুরু হয়ে গেল বিগ বস বাংলা। তিন মাস ধরে একটি বন্ধ জায়গায় থেকে প্রতি মুহূর্তে লড়াই করে যেতে হবে প্রতিযোগীদের। সকলের সঙ্গে সবরকম পরিস্থিতিতে লড়াই করে যিনি টিকতে পারবেন, তাঁর মাথায় উঠবে সেরার শিরোপা। রবিবার সন্ধ্যায় একে একে সব প্রতিযোগীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। দেখা যায়, বিগ বস বাংলার প্রতিযোগিদের মধ্যে রয়েছেন তাপস পালের কন্য়া সোহিনী। স্বাভাবিকভাবেই সেখানে ওঠে তাপস পাল প্রসঙ্গ। 


  এই কঠিন লড়াইয়ে কীভাবে মোকাবিলা করবেন? প্রশ্ন উঠতেই বাবার স্মৃতিচারণা করেই সোহিনী বলেন, “বাবা বলতেন অবস্থা বুঝে ব্যবস্থা।” এরপরই সোহিনী বলেন, “বাবা অনেক ভালো করেছেন। তা নিয়ে কোনও প্রশ্ন নেই। ভুলও করেছেন। প্রায়শ্চিত্তও।” অর্থাৎ মুখে না বললেও বাবার রাজনীতিতে যোগ যে ভুল ছিল তা আরও একবার বুঝিয়ে দিলেন সোহিনী। নিশ্চয়ই ভাবছেন সোহিনী ছাড়া আর কে কে আছেন বিগ বস বাংলার ঘরে? রয়েছেন অভিনেতা ভরত কল, মনামী ঘোষ, সঙ্গীত শিল্পী দুর্নিবার সাহা, ইনফ্লুয়েন্সর নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন, ফুটবলার দীপেন্দু বিশ্বাস, টেলি অভিনেতা নন্দিনী দত্ত, জলপাইগুড়ির ব্যবসায়ী তনুশ্রী রায় দাস, আলেকজান্দ্রা টেলর, অনিন্দ্য সেনগুপ্ত, সায়ক চক্রবর্তী, সৃজলা গুহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.