Type Here to Get Search Results !

অন্নপূর্ণা যোজনার সুযোগ অনেকটা বাড়িয়ে দিলো মুখ্যমন্ত্রী

 অন্নপূর্ণা যোজনার সুযোগ অনেকটা বাড়িয়ে দিলো মুখ্যমন্ত্রী 



  বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান গ্রামে যে সমস্ত মহিলার তিন কামরার বাড়ি আছে তারাও অন্নপূর্ণার আওতায় আনা হলো। আসল কথা হলো, অন্নপূর্ণা যোজনার পরিধিকে কিছুটা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। দিব্যাঙ্গ ভাতা এবং পিএম কিসান যোজনার টাকা যারা পান, তারা ওই ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন। এ দিন মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনায় অনেক মহিলার নাম বাদ গিয়েছিল তিন কক্ষ বিশিষ্ট বাড়ি থাকার জন্য। গ্রামের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হল। গ্রামের ক্ষেত্রে তিনটি ঘরের নিয়ম শিথিল করা হল। গ্রামে বসবাসকারী মহিলাদের জন্য ঘরের সংখ্যার কোনও বাধ্যবাধকতা রাখা হয়নি। গ্রামীণ এলাকায় বসবাসকারী মহিলারা যাতে আরও বেশি অন্নপূর্ণা যোজনার সুবিধা পান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমির পরিমাণের ক্ষেত্রেও, কলকাতা-হাওড়ার মতো সাতটি কর্পোরেশন এলাকায় ৫০ ডেসিমলের বেশি জমির মালিক যারা, তাদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে। 


  এর ফলেও আরও অনেক মহিলা অন্নপূর্ণা যোজনা পাওয়ার সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী জানান যে কত মহিলা মোট অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, তা আগামী ১৭ অগস্ট বিকেলে মন্ত্রী মালতী রাভা রায় জানাবেন। তবে জুলাই মাসে যে লক্ষাধিক মহিলা তিন কক্ষ বিশিষ্ট বাড়ির জন্য অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হয়েছিলেন, এবার তাদের নাম সংযুক্ত করে দেওয়া হয়েছে। অগস্ট মাসে ৯৯ শতাংশ প্রকৃত প্রাপকদের হাতে অন্নপূর্ণা যোজনার টাকা উঠবে বলেই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.