Type Here to Get Search Results !

সমস্ত কলেজ, ইউনিভার্সিটিতে NCC ফিরিরে আনার বার্তা দিলেন শুভেন্দু

 সমস্ত কলেজ, ইউনিভার্সিটিতে NCC ফিরিরে আনার বার্তা দিলেন শুভেন্দু



  ছাত্র সমাজের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য এবার মুখ্যমন্ত্রীর হাতিয়ার NCC। রাখিবন্ধনের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “আমাদের কর্তব্যের মধ্যে থাকা উচিত, প্রত্যেকটা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আমরা NCC করব। NCC কে ফিরিয়ে আনব।” তিনি উল্লেখ করেন, সম্প্রতি উত্তরবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কাছে সীমান্তবর্তী জেলাগুলির স্কুল-কলেজে এনসিসি থাকার আবশ্যিকতার বিষয়টি তুলে ধরেছিলেন। সেই প্রসঙ্গেই তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, বাংলায় এনসিসি বন্ধ করে ‘জয় হিন্দ বাহিনী’ নামে একটি বিকল্প ব্যবস্থা চালু করা ঠিক হয়নি, কারণ এনসিসির কোনও বিকল্প হতে পারে না।


  ইতিমধ্যে এই বিষয়ে পদক্ষেপ নিয়ে গত রবিবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখেছেন বলেও জানান তিনি। রাজ্যের সব স্কুল-কলেজে দ্রুত এনসিসির সুযোগ সুনিশ্চিত করার দাবি জানিয়ে তাঁর বক্তব্য, এই জাতীয় প্রশিক্ষণ শিক্ষার্থীদের মনে দেশমায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তি আরও বাড়িয়ে তুলবে। এই কথা বলতে গিয়ে তিনি যে তাঁর ছাত্রজীবনে NSS করতেন, সেকথাও বলেন। তিনি বলেন, “আমি একজন প্রাক্তন NSS। আমাদের কলেজে তখন ইলেভন-টুয়েলভ ছিল। আমি ইলেভন থেকে থার্ড ইয়ার, পাঁচ বছরই NSS করতাম। NCC আমি করিনি। আমার কলেজে NCC ও ছিল। NCC অনেকেই করতেন। আবার কিছু জন করতেন NSS।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.