Type Here to Get Search Results !

বামেদের স্টল বিতর্ক সমানে চলেছে

 বামেদের স্টল বিতর্ক সমানে চলেছে 



  পুজোর সময় বামপন্থীদের দেওয়া বুকস্টল নিয়ে সতর্কবাণী আগেই দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি নির্ধারন করে দিয়েছিলেন যে দুর্গা পুজোর স্টলে কি ক্যাপশন লিখবে বামপন্থীরা। তা নিয়েই চলেছে বিতর্ক। সিপিএম-এর স্টল নিয়ে আক্রমণের পর এবার মুখ্যমন্ত্রীর অভিযোগ, লাল পার্টির দেওয়া পুজো স্টলে থাকে না হিন্দুদের ধর্মীয় কোনও বই। এমনকী, বিবেকান্দের বইও থাকে না বলে দাবি। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের এবার মন্তব্য করলেন সিপিএম (CPM) নেতা শতরূপ ঘোষ। এ দিন, শতরূপ বলেন, “একটু আগে দেখলাম শুভেন্দু অধিকারী বলেছেন, সিপিএমের বইয়ের স্টলে মার্ক্স, লেনিনের বই পাওয়া যায়। বিবেকানন্দর বই পাওয়া যায় না। মাননীয় মুখ্যমন্ত্রীকে দু’টি তথ্য দিতে চাই।” তিনি আরও বলেন, “এক, সিপিএর স্টলে বিবেকানন্দর লেখা এবং বিবেকানন্দকে নিয়ে লেখা, এই দুই ধরনেরই একাধিক বই পাওয়া যায়। দুই, আজ থেকে প্রায় ১২০ বছর আগে বাঙালিকে প্রথম মার্ক্স, লেনিনের বই পড়তে শিখিয়েছিলেন যিনি, তিনি হলেন স্বামী বিবেকানন্দের নিজের ভাই, বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত।”


  সম্প্রতি বিধানসভা থেকে বামেদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবার থেকে পুজোয় স্টল দিতে চাইলে শারদোৎসব না লিখে দুর্গা পূজা লিখতে হবে কমিউনিস্টদের।এরপর আজ ফের গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে তাঁর নিশানায় বামেরা। আজ প্রথমে তিনি বলেছেন, “আরতি, পুষ্পাঞ্জলি, প্রসাদ সব ভুলিয়ে দিয়েছিল ৩৪ বছরের লাল রাজত্ব।” সেই সময়ই এ কথা ও কথায় বলতে গিয়ে তিনি বলেন, “প্যান্ডেল থেকে দূরে লাল শালু লাগিয়ে বসত। সেখানে যে বইগুলো থাকত, তার মধ্যে একটাও স্বামী বিবেকানন্দের লেখা পাবেন না। উদ্বোধন প্রকাশনী (বেলুড় মঠ), প্রণব প্রকাশনী (ভারত সেবাশ্রম) পাবেন না। পশ্চিমবঙ্গের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন না। ভারত ভাগ সম্পর্কে কোনও বই পাবেন না। কার্ল মার্ক্স লেনিনের বই পাবেন। হাজার চেষ্টা করলেও গীতা, হনুমান চল্লিশা পাবেন না।” যদিও এটাও ঠিক কোনো মার্ক্সবাদী সাহিত্যের বই পাওয়া যাবে না বিজেপির স্টলে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.