Type Here to Get Search Results !

প্রয়াত কৃষ্ণা মুখোপাধ্যায় - মাকে হারালেন রানি

 প্রয়াত কৃষ্ণা মুখোপাধ্যায় - মাকে হারালেন রানি 



  মাকে হারালেন রানি আর দিদিকে হারালেন দেবশ্রী। বিনোদন জগতের কাছে খুবই  দুঃখের খবর। রানি মুখোপাধ্যায়ের প্রায় ছায়া সঙ্গী এখন আর নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন রানির মা কৃষ্ণা মুখোপাধ্যায়। প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’-এর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। সংস্থার তরফ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে রানির মা কৃষ্ণা মুখোপাধ্যায় আজ দুপুরে প্রয়াত হয়েছেন। এই কঠিন সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য মুখোপাধ্যায় পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ। শোকাহত পরিবার এই মুহূর্তে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।”


  রানি মুখোপাধ্যায়ের সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে মায়ের উপস্থিতি ছিল নিয়মিত। প্রতিবারই দুর্গাপুজোর সময় মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় দেখা যেত তাঁকে। মেয়ের জীবনের প্রতিটি ধাপে তিনি ছিলেন ছায়ার মতো। বিভিন্ন সাক্ষাৎকারে রানিও বারবার তুলে ধরেছেন মায়ের সঙ্গে তাঁর গভীর ও অটুট সম্পর্কের কথা। বাংলা সঙ্গীতজগতের সঙ্গেও যুক্ত ছিলেন কৃষ্ণা মুখোপাধ্যায়।কৃষ্ণা মুখোপাধ্যায়ের আরেক পরিচয়ও রয়েছে। তিনি অভিনেত্রী দেবশ্রী রায়ের বড়দিদি। গত বছরই জুলাই মাসে দেবশ্রী হারিয়েছেন, তাঁর আরেক বোন ঝুমা ওরফে ঝুমকি রায়কে। এক বছর ঘুরতে না ঘুরতেই বড়দিদিকে হারালেন দেবশ্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.