Type Here to Get Search Results !

কলকাতার রাস্তার নামকরনের ইতিহাস নতুন করে তৈরী করতে চলেছেন শুভেন্দু

 কলকাতার রাস্তার নামকরনের ইতিহাস নতুন করে তৈরী করতে চলেছেন শুভেন্দু 



   'মার্ক্সবাদ' একটা দর্শন। সারা পৃথিবী ব্যাপী যখন ধনবাদী রাজারা দরিদ্র শ্রমিক কৃষকের উপর নির্মম অত্যাচার করে চলেছে,তখন মার্ক্স সেই মানুষদের মুক্তির দর্শন প্রকাশ করেন। সেই মাৰ্ক্সের অনুসারী লেনিন, হোচিমিন। তাঁরা সমাজ পরিবর্তনের বার্তা দিয়েছিলেন। বাম আমলে মার্ক্স, লেনিন, হোচিমিনের স্মরণে তিনটে রাস্তার নামকরণ করা হয়। এবার সেই নাম পরিবর্তনের জন্য উঠেপরে লেগেছে। এবার জানা গেল, খুব শীঘ্রই লেনিন সরণির নাম বদলের প্রস্তাব দেবেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। তাঁর মতে, লেনিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষের (Debaprashad Ghosh) নাম করা হোক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর ভারতীয় জনসংঘের সর্বভারতীয় সভাপতি ছিলেন দেবপ্রসাদ ঘোষ। এছাড়া, কলকাতার আরও কয়েকটি রাস্তার নাম বদলের ভাবনা-চিন্তা করা হচ্ছে।


  গোপাল মুখার্জি রোড নাম নিয়ে বিতর্কের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন,”কলকাতায় কোনও মুঘল, পাঠান, অত্যাচারী ব্রিটিশের নামে নামকরণ থাকবে না। ভগিনী নিবেদিতা ছাড়া কোনও বিদেশির নাম থাকবে না। এপিজে আব্দুল কালামের মতো কোনও প্রকৃত দেশভক্ত থাকলে তথ্য দিন, মর্যাদা দেবে রাজ্য সরকার।” এরপর রাজ্যের বিভিন্ন সড়ক, সেতু থেকে অ্যাভিনিউয়ের নামবদল বা নামকরণের জন্য কমিটি গঠন করেন তিনি। ওই কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ। কমিটিতে রয়েছেন তথাগত রায়ও। বিজেপি নেতা তথাগত রায় জানিয়েছেন, লেনিন সরণি ছাড়াও আরও কিছু রাস্তার নাম বদলের প্রস্তাব দেওয়া হবে কমিটিতে।লেনিন সরণির নাম বদলে করা হতে পারে দেবপ্রসাদ ঘোষ সরণি। কার্ল মার্কস সরণি বদলে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বা মাইকেল মধুসূদন দত্তের নামে করা হতে পারে। হো-চি-মিন সরণির নাম বদলে হতে পারে মার্টিন লুথার কিং।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.