"ডায়নোসর ফিরে আসতে পারে তবে বামেরা আসবে না।” - কবি কুমার বিশ্বাস
মুখ্যমন্ত্রীকে খুশি করতে মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে ভবানীপুরে একথা বললেন বিশিষ্ট বিশিষ্ট কথক ও কবি কুমার বিশ্বাস। কবি কুমার বিশ্বাস যখন রাম কথা শুরু করেন সেই সময় তাঁর ডানপাশে গিয়ে বসেন শুভেন্দু। তখনই হাসতে থাকেন তিনি। বলেন, “সব থেকে বড় শ্রোতা ছিলেন ভগবতী। মুখ্যমন্ত্রী এসে আমার ডানদিকে বসেছেন। এখানে বলে রাখি আমি দক্ষিণপন্থার কথা বলিনি। তবে উনি নিজেই আমার ডানদিকে বসলেন।” তখনই তাঁর মুখে বামেদের প্রসঙ্গ ওঠে। তিনি বলেন, “কারণ বামে তো কিছু হবে না। কেউ কেউ আমায় প্রশ্ন করেন বামেদের ভবিষ্যত কী? আমি বলি ডায়নোসর ফিরে আসতে পারে তবে বামেরা আসবে না।”
কুমার বিশ্বাস ১৯৭০ সালে উত্তর প্রদেশের পিলখুয়াতে জন্মগ্রহণ করেন। তিনি দেশের অন্যতম জনপ্রিয় যুব কবি ও ওরেটর (বক্তা)। তাঁর কাব্য পাঠ, হাস্যরস এবং চমৎকার বাচনভঙ্গি শ্রোতাদের মুগ্ধ করে। তিনি হিন্দি সাহিত্য বিষয়ে পিএইচডি (Ph.D.) ডিগ্রি অর্জন করেছেন এবং বিভিন্ন কলেজে অধ্যাপনাও করেছেন। এক সময় ‘আম আদমি পার্টির’ সদস্য থাকলেও বর্তমানে রাজনীতি থেকে দূরে রয়েছেন তিনি।