Type Here to Get Search Results !

রাতে রাস্তার পাশে বাস পার্ক করলেই ৭০০ টাকা ফাইন - জানালেন অর্জুন সিং

 রাতে রাস্তার পাশে বাস পার্ক করলেই ৭০০ টাকা ফাইন - জানালেন অর্জুন সিং 



  শহর জুড়ে বাস পার্কিং সত্যি একটা সমস্যা। রাত যত বাড়তে থাকে শহরের বিভিন্ন রাস্তায় বাড়তে থাকে বাসের পার্কিং। অন্যান্য গাড়ি চলাচলের জায়গা যায় কমে। এবার থেকে রাতে রাস্তার ধারে বাস পার্কিং করলেই, বাস পিছু ৭০০ টাকা করে পার্কিং চার্জ দিতে হবে। রবিবার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে এসে এই ঘোষণা করলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। এদিকে, এই ঘোষণার পরই ক্ষুব্ধ বাস মালিকরা। মন্ত্রী অর্জুন সিং স্পষ্ট করে বলেন, “নাইট পার্কিংয়ের জন্য ৭০০ টাকা করে লাগবে। 


    জটলা তো কিছু ছিল না। রাজনৈতিক নেতাদের কিছু পদক্ষেপ করতে হয়। সবসময় ব্যুরোক্র্যাসির উপরে নির্ভর করলে চলে না। নিজের উইল পাওয়ারকে কাজে লাগাতে হয়।”বিভিন্ন দফতরকে সতর্ক করে তিনি বলেন, “সরকার চালাতে গিয়ে কখনও রাজনৈতিক নেতাদের ব্যুরোক্রাসির উপর নির্ভর হলে চলবে না। তাদেরও সজাগ থাকতে হবে। পরিবহন দফতরের ডিরেক্টর পদে যিনি ছিলেন, তিনি কাজে দক্ষ ছিলেন না। তাঁকে সড়িয়ে একজন আইএএস (IAS) অফিসারকে আনা হয়েছে। আজ বর্ধমান থেকে একজনের ফোন পেলাম, তিনি বলছেন আগামিকাল থেকে ১৩০ টি মিনিবাস ধর্মঘট করবে বর্ধমানে।সঙ্গে সঙ্গে পরিবহন দফতরের সচি কে ফোন করলাম। ওঁকে নির্দেশ দিলাম যে এখনও টোটো কেন বাস রাস্তায় চলছে?

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.