Type Here to Get Search Results !

নির্মল ঘোষেরা অভয়ার মা বাবার উপর প্রবল চাপ দিয়েছিলো কেস তুলে নেওয়ার জন্য - জানালেন অভয়ার মা

 নির্মল ঘোষেরা অভয়ার মা বাবার উপর প্রবল চাপ দিয়েছিলো কেস তুলে নেওয়ার জন্য - জানালেন অভয়ার মা 



  আবার নতুন করে শুরু হয়েছে আর জি কর কাণ্ডের তদন্ত। এর মধ্যেই অভয়ার মা আবার বিস্ফোরক দাবি করলেন। তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিলেন সেই সময় সিবিআই পক্ষপাতদুষ্ট ছিলেন। তার দাবি, অভয়ার বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারে চাপও দেওয়া হয়েছে। কলকাতা হাই কোর্টে এমনই বিস্ফোরক দাবি অভয়ার পরিবারের। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে আর জি কর মামলায় আরও একবার তদন্ত রিপোর্ট জমা দেয় সিবিআই। অভয়ার মা রত্না দেবনাথের দাবি, “ঘটনার দিন আমরা প্রায় ঘণ্টাদুয়েক টালা থানায় বসেছিলাম। দ্বিতীয়বার মেয়ের ময়নাতদন্ত করার ব্যবস্থা করার চেষ্টা করছিলাম। সেই ফাঁকে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দে-রা গ্রিন করিডর করে কেন মেয়েকে নিয়ে গেল? মেয়েকে বাড়ির সামনে বেওয়ারিশ লাশের মতো ফেলে রেখে যায়।”


   তার আরও দাবি, নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দে অভয়ার বাড়িতে আসেন। উপস্থিত ছিলেন তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা। অভয়ার মায়ের আরও দাবি, তৎকালীন ডিসি নর্থ চলে যাওয়ার পর আত্মীয়দের সামনেই অভয়ার বাবাকে টাকা নেওয়ার জন্য চাপ দেন নির্মল ঘোষ। একটি ঘরে নিয়ে গিয়ে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ তাঁর। সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে অভয়ার মা আরও বলেন, “এটা সিবিআই শুনতে চায়নি। অথচ প্রথম থেকে এটা জানিয়ে আসছি।” প্রসঙ্গত, গত ২০২৪ সালের ৯ আগস্ট আর জি করের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। কলকাতা পুলিশের তরফে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। ঘটনার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত। তবে নতুন করে কাউকে গ্রেপ্তার করেনি সিবিআই। অভয়ার বাবা-মায়ের দাবি, এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.