Type Here to Get Search Results !

জন্মাষ্টমীর পরেই নন্দ উৎসব - এই উৎসবে মেতে উঠেছে মায়াপুর

 ধৰ্মীয় উৎসব 


জন্মাষ্টমীর পরেই নন্দ উৎসব - এই উৎসবে মেতে উঠেছে মায়াপুর 



  মায়াপুর মানেই 'কৃষ্ণভক্তি'। কৃষ্ণ সংক্রান্ত যেকোনো উৎসবেই মাতোয়ারা হয়ে ওঠে  মায়াপুর। এবার নন্দ উৎসব। সেই আনন্দ-উচ্ছ্বাসকে স্মরণ করে মায়াপুরের (Mayapur) গৌর নিতাই মন্দিরে পালিত হল নন্দ উৎসব (Nandotsav)।মায়াপুরে নবনির্মিত শ্রী শ্রী গৌর-নিতাই মন্দিরে প্রচুর ভক্তের উপস্থিতিতে এই পুজো হল। ভক্তদের হরিনাম সংকীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে গোটা মন্দির চত্বর। পুরাণ অনুযায়ী, কৃষ্ণের জন্মের পর তাঁকে কংসের থেকে রক্ষা করতে বসুদেব গোকুলে নন্দ ও মা যশোদার কাছে রেখে আসেন। নন্দের গৃহে কৃষ্ণকে পেয়ে গোকুলবাসী আনন্দের জোয়ারে ভাসে। শ্রীকৃষ্ণের জন্মের পরদিন পালক পিতা নন্দ সকলকে নিয়ে যে আনন্দোৎসবের আয়োজন করেছিলেন। তাই নন্দ উৎসব। সেই স্মৃতিতেই জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালনের প্রচলন হয়েছে। 


  সেই রীতি মেনে শনিবার মায়াপুরে আচার্য শ্রীল ভক্তি স্বরূপ তীর্থ মহারাজের উদ্যোগে নির্মিত গৌর নিতাই মন্দিরে এই উৎসব পালন করা হয়। এই মন্দিরে শুক্রবার রাতে জন্মাষ্টমীর পুজো হয়। শনিবার সকালে নন্দ উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বহু ভক্তের ভিড় জমে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের হরিনাম সংকীর্তনে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। গুরুপুজো, বিশেষ আরতি, শাস্ত্রপাঠ ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। ভক্তরা গীতাপাঠ ও নামসংকীর্তনে অংশ নিয়ে শ্রীকৃষ্ণের লীলাস্মরণ করেন। ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। দেশ-বিদেশ থেকে আগত শিষ্য, ভক্তরা এই পুজোয় অংশ নেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.