Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



  রাজ্যজুড়ে আপাতত কমবে বৃষ্টিপাতের পরিমাণ। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি রাজ্যের বেশিরভাগ জেলায়, বিশেষ করে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই আজ কমবে বৃষ্টিপাতের পরিমাণ। 


  দক্ষিণবঙ্গে আজ থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। এদিন থেকে সব জেলাতেই আগামী কয়েক ঘণ্টায় দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি হবে বিক্ষিপ্ত পরিমাণে। টানা বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর আকাশ মেঘলা হয়ে উঠতে পারে। আজ দিনভর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা।, IMD-র দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি কম। গতকাল শহরে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬৮ শতাংশ। ১৩ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিট থেকে ১৪ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে সামান্যই।


  অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.