Type Here to Get Search Results !

পুজোর আগেই 'শিকল ভাঙার গান' নিয়ে তসলিমা আবার আসছেন কলকাতায়

 পুজোর আগেই 'শিকল ভাঙার গান' নিয়ে তসলিমা আবার আসছেন কলকাতায় 



  পুজোর আগে কলকাতায় আবার আসছে 'লজ্জা'র লেখিকা তসলিমা নাসরিন। পুজোর আগে আনন্দের ঢেউ সাহিত্যমহলে! মাস দুয়েকের ব্যবধানেই ফের শহরে পা রাখতে চলেছেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। মহালয়ার সময় এক সংস্থার আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে কলকাতায় আসছেন ‘দ্বিখণ্ডিত’ লেখিকা। বেশ কয়েকদিন নিজের প্রিয় শহরে কাটানোর কথা তাঁর। এবার তসলিমার অনুষ্ঠান হবে মহাজাতি সদনে। অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী তাঁর অগণিত পাঠক, পাঠিকা ও অনুরাগী। আবারও প্রিয় লেখিকাকে সামনে থেকে দেখার অপেক্ষায় তাঁরা। আগস্টের ১ তারিখ প্রায় দু’দশকের নির্বাসন কাটিয়ে কলকাতায় ‘ফেরা’ ছিল তসলিমার। সেবার রবীন্দ্রসদনে ‘সেক্যুলার মিশন’ নামে এক সংস্থার উদ্যোগে অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 


   সেই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, লেখিকার কলকাতা সফরে সমস্ত নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করছেন তিনি। যখন খুশি এ শহরে নিশ্চিন্তে আসতে পারেন তসলিমা। সেই আশ্বাসে ভর করে হয়ত পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করেছেন লেখিকা। সূত্রের খবর, আগামী ৮ অক্টোবর কলকাতা পা রাখবেন ‘মেয়েবেলা’র স্রষ্টা। মহাজতি সদনে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘শিকল ভাঙার গল্প’। তসলিমা নাসরিনের নির্দেশনায় এবং খ্যাতনামা নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ির কোরিওগ্রাফিতে তা মঞ্চস্থ হওয়ার কথা। আগামী ১২ অক্টোবর পর্যন্ত তিনি থাকবেন কলকাতায়। অর্থাৎ পুজোর মরশুমে প্রায় ৫ দিন তসলিমাকে কাছে পাবেন শহরবাসী। অনুষ্ঠানের আয়োজক কারা, এ বিষয়ে এখনই কিছু জানা না গেলেও এই সফরের আগাম খবর সম্পর্কে  হয়ত ওয়াকিবহাল ছিলেন লেখিকা। আগেরবার ফেরার সময় বিমানবন্দরে দাঁড়িয়ে বলেছিলেন, ”অক্টোবরে আসতে পারি।” সেটাই সত্যি হতে চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.