Type Here to Get Search Results !

বিগবস খবর - এবার এন্ট্রি নিচ্ছেন মিস ওড়িশা অনুষ্কা

 বিনোদন 


বিগবস খবর - এবার এন্ট্রি নিচ্ছেন মিস ওড়িশা অনুষ্কা



  আরো জমে উঠবে খেলা। এই সপ্তাহে নতুম এন্ট্রি অনুষ্কার। আর তার পরেই তার পরেই শুরু হবে নতুন এপিসোড। কিন্তু কে এই অনুষ্কা? সম্প্রতি ক্যাপ্টেন্সি টাস্কে সৃজলার চোট পাওয়ার ঘটনায় কাঠগড়ায় উঠেছেন নন্দিনী। নেটপাড়ায় তাঁকে শো থেকে বাদ দেওয়ার দাবি জোরালো হচ্ছে, অন্যদিকে রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্কের নাটকীয় মোড় নিয়েও তোলপাড় সোশাল মিডিয়া। তবে এসবের মাঝে আসল বোমাটা ফাটতে চলেছে এই সপ্তাহান্তেই! শোনা যাচ্ছে, প্রতিযোগীদের কড়া টক্কর দিতে ঘরে পা রাখছেন এক নতুন সুন্দরী। প্রতি শনি ও রবিবার ‘দাদার দরবারে’ দর্শকরা কোনও না কোনও সারপ্রাইজের অপেক্ষায় থাকেন। টলিপাড়ার জোর খবর, এবার সেই বড় চমক হিসেবে হাজির হতে চলেছেন ফ্যাশন দুনিয়ার পরিচিত মুখ এবং ‘স্প্লিটসভিলা’ খ্যাত অনুষ্কা ঘোষ। যিনি ২০২৫ সালে মিস ওড়িশাও হয়েছিলেন। 


  অনুষ্কা গ্ল্যামার ওয়ার্ল্ডের অন্যতম চেনা নাম। ফ্যাশন ও মডেলিং ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচিতি তৈরি করা এই সুন্দরী কেবল রূপেই নয়, মগজাস্ত্রেও বেশ ধারালো। স্পষ্টভাষী হিসেবে পরিচিত অনুষ্কা যে কোনও রিয়্যালিটি শো-তে পা ফেলার আগে নিজের কৌশল খুব বুদ্ধি দিয়ে সাজান। কলকাতার আশুতোষ কলেজের এই প্রাক্তন ছাত্রী নিজেকে তিল তিল করে সাজিয়েছেন এই গ্ল্যামার জগতে। ফলে বিগ বসের ঘরে তাঁর আগমনের গুঞ্জন ছড়াতেই রীতিমতো উচ্ছ্বসিত অনুষ্কার ভক্তরা। অনুরাগী মহলের মতে, তিনি ঘরে ঢুকলে বাকিদের খেলার ছক যে এক মুহূর্তে ওলটপালট হয়ে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

উল্লেখ্য, এর আগেই ‘রোডিজ’ খ্যাত রাজবীর দে-র এন্ট্রির পর থেকেই বিগ বসের ঘরের হাওয়া এক ধাক্কায় বদলে গিয়েছিল। ইতিমধ্যে বিদায় নিয়েছেন চারজন প্রতিযোগী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.