Type Here to Get Search Results !

রাজ্য বিধানসভায় ডেপুটি স্পিকার নির্বাচন স্থগিত হয়ে গেলো

 রাজ্য বিধানসভায় ডেপুটি স্পিকার নির্বাচন স্থগিত হয়ে গেলো 



  দলের আভ্যন্তরিন গন্ডগোলে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় ডেপুটি স্পিকার নির্বাচন বন্ধ। প্রাথমিকভাবে বিমান ঘোষের নাম সামনে আসলেও পরে কোনো আজ্ঞত কারণে তা বন্ধ হয়। চলতি বছরে এই নির্বাচন হওয়ার সম্ভাবনাও কার্যত নেই বলেই মনে করছে বিধানসভা সচিবালয়ের একাংশ। ফলে পশ্চিমবঙ্গ বিধানসভায় ডেপুটি স্পিকারের পদটি কবে পূরণ হবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, এর পিছনে বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফে এখনও কিছু জানানো হয়নি। বিধানসভা সূত্রের খবর, ডেপুটি স্পিকার পদে বিজেপির পছন্দ হিসেবে আগেই উঠে এসেছিল পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষের নাম। সেই অনুযায়ী বিজেপির পরিষদীয় দল এবং বিধানসভা সচিবালয়ের তরফে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু আচমকাই নির্বাচন নিয়ে যাবতীয় তৎপরতা থমকে যায়। 


   এখন বিষয়টি নিয়ে বিজেপির পরিষদীয় দলের পক্ষ থেকেও তৎপরতা থমকে গিয়েছে। বিমান ঘোষকে ডেপুটি স্পিকার করার বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের প্রাথমিক সম্মতি ছিল বলেই বিজেপি সূত্রে খবর। কিন্তু শেষ মুহূর্তে দলেরই কোনও একটি মহল থেকে তাঁর নাম নিয়ে আপত্তি ওঠে বলে সূত্রের দাবি। তবে 

ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে শুধু রাজ্যেই নয়, জাতীয় রাজনীতিতেও সাম্প্রতিক সময়ে নজির রয়েছে। বিজেপি শাসিত আর একটি রাজ্যেও দীর্ঘদিন ধরে ডেপুটি স্পিকারের পদ খালি রয়েছে। লোকসভাতেও গত ১২ বছরে ডেপুটি স্পিকার নির্বাচন হয়নি। ফলে সাংবিধানিকভাবে পদটি থাকলেও তা পূরণ করা হবে কি না, সেই সিদ্ধান্ত অনেকটাই রাজনৈতিক সমীকরণের উপর নির্ভর করছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও শেষ পর্যন্ত কী হয়, এখন সেটাই দেখার।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.