Type Here to Get Search Results !

৯/১১-র বহু আগেই ভারতে হামলার পরিকল্পনা করেছিল আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন - খবর সিআইএ

 আন্তর্জাতিক 


৯/১১-র বহু আগেই ভারতে হামলার পরিকল্পনা করেছিল আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন - খবর সিআইএ 



  ২৫ বছর আগের সেই ভয়াবহ ঘটনা নাড়িয়ে দিয়েছিলো সারা বিশ্বকে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলো বিশ্বউগ্রপন্থীদের কাছে মানুষ কত অসহায়। সেই হামলার পঁচিশ বছর পূর্ণ হল এবার। সিআইএ-র গোপন নথি বলছে, ৯/১১-র বহু আগেই ভারতে হামলার পরিকল্পনা করেছিল আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া সিআইএ-র গোপন নথিপত্রের যে বড় অংশ প্রকাশিত হয়েছে তা থেকে এমনটাই জানা যাচ্ছে। সিআইএ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও জর্জ ডবলিউ বুশের জন্য তৈরি করা ডজনখানেক গোয়েন্দা রিপোর্টের শতাধিক পৃষ্ঠা প্রকাশ করেছে। তার মধ্যেই একটি রিপোর্টের নাম ‘বিন লাদেনের জঙ্গি নেটওয়ার্ক এখনও বড় বিপদ’। সেখানে দাবি করা হয় ‘বিন লাদেন মিশর, ভারত, পাকিস্তান, উগান্ডা এবং সম্ভবত নাইজেরিয়ায় হামলা চালানোর পরিকল্পনা করছে।’


  তবে ভারত বা অন্য দেশগুলির নাম উল্লেখ থাকলেও কোন সময় হামলা হতে পারে, হামলার ধরন কেমন ইত্যাদি বিবরণ কিছুই দেওয়া হয়নি। এদিকে সিআইএ দাবি করেছে, ৯/১১-র আগে বহুবার আমেরিকার মাটিতে জঙ্গি হামলার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। যার মধ্যে বিস্ফোরক বোঝাই বিমান নিয়ে হামলার কথাও ছিল। এই দাবির সপক্ষে ৭১টি গোয়েন্দা রিপোর্টও প্রকাশ করেছে তারা। স্বাভাবিক ভাবেই এমন দাবির পরে প্রশ্ন উঠছে, কেন এমন সতর্কবার্তা সত্ত্বেও এড়ানো গেল না হামলা। জানা গিয়েছে, ২০০১ সালের ৬ আগস্ট, অর্থাৎ হামলার মাত্র এক মাস আগে প্রেসিডেন্ট জর্জ ডবলিউ বুশকে দেওয়া সিআইএ-র ব্রিফিংয়ের শিরোনামই ছিল— ‘বিন লাদেন আমেরিকায় আঘাত হানতে দৃঢ়প্রতিজ্ঞ’। সেখানে পরিষ্কার বলা হয়েছিল, আমেরিকার ভিতরেই আল কায়দার একটি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে যারা এই হামলায় সহায়তা করতে পারে। তবে এরও বহু আগে ১৯৯৮ সাল থেকে ধারাবাহিক ভাবে হামলার বিষয়ে সতর্ক করেছিল সিআইএ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.