Type Here to Get Search Results !

এবার থেকে 'মা তারা এক্সপ্রেক্স' দাঁড়াবে বারাকপুরে

 এবার থেকে 'মা তারা এক্সপ্রেক্স' দাঁড়াবে বারাকপুরে 



  বারাকপুরের সাংসদ কৌস্তভ বাগচী এটাকে প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসাবেই দেখছেন। এবার বীরভূমগামী মা তারা এক্সপ্রেসের স্টপেজ বাড়ল। এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদহ থেকে রামপুরহাট পর্যন্ত যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী জানান, বারাকপুর স্টেশনে মা তারা এক্সপ্রেসের স্টপেজে রেল বোর্ডের অনুমোদন মিলেছে। আগামী সোমবার বা মঙ্গলবার থেকেই পরীক্ষামূলকভাবে ট্রেনটি দাঁড়াতে পারে। তবে নির্দিষ্ট সময়সূচি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির পরই জানা যাবে।

মা তারা এক্সপ্রেসের স্টপেজ বাড়ানোর দাবিতে রেল মন্ত্রক ও পূর্ব রেলের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ চলছিল বলে জানান কৌস্তভ বাগচী। তাঁর কথায়, “বারাকপুরবাসীর তরফ থেকে মোদিজিকে কোথায় আমাদের উপহার দেওয়ার কথা, মোদিজিই জন্মদিনের আগে আমাদের উপহার দিলেন! বারাকপুরবাসী এই উপহারের কথা চিরকাল মনে রাখবে।” 


  প্রাথমিকভাবে পরীক্ষামূলক এই স্টপেজ চালু হলেও তা স্থায়ী করার ক্ষেত্রে যাত্রীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিধায়ক। কৌস্তভের আবেদন, বারাকপুর থেকে তারাপীঠ বা বীরভূমের অন্য কোথাও যাওয়ার জন্য বেশি সংখ্যক যাত্রী মা তারা এক্সপ্রেসের টিকিট কাটুন। তাতে স্টপেজ স্থায়ী করার দাবি জোরদার হবে। তবে এখানেই থামতে চাইছেন না বিধায়ক। বারাকপুর স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়িয়ে আরও দূরপাল্লার ট্রেন দাঁড় করানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। রেল মন্ত্রকে দেওয়া তালিকায় রয়েছে ভাগীরথী, তিস্তা-তোর্সা, কাটিহার, শিয়ালদহ-বালিয়া, পূর্বাঞ্চল, গৌড়বঙ্গ, কলকাতা-গৌহাটি গরিব রথ এবং গঙ্গাসাগর এক্সপ্রেস। প্ল্যাটফর্ম সম্প্রসারণের পর ধাপে ধাপে ওই ট্রেনগুলির স্টপেজের জন্যও আবেদন করা হবে বলে জানান কৌস্তভ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.