Type Here to Get Search Results !

এবারের 'গান্ধী' মনোজ বাজপেয়ী

 বিনোদন 


এবারের 'গান্ধী' মনোজ বাজপেয়ী 



  নতুন ঘরানার গান্ধী আসছেন আমাদের সামনে -'বাপু'। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে সুধীর মিশ্রর ছবি 'বাপু'। বহুদিন ধরেই বলিউডে খবর ছিল পরিচালক সুধীর মিশ্র ভারতে স্বাধীনতা সংগ্রামের গল্প নিয়ে তৈরি করছেন একটি ছবি। আর সেই ছবিতে গান্ধী হিসেবে বড় চমক দিতে চলেছেন পরিচালক, তা আগেই শোনা গিয়েছিল। আর সেই চমক এবার ফাঁস হয়ে গেল নেটপাড়ায়। জানেন এবার রুপোলি পর্দার গান্ধী কে? বিষয়টা একটু বিশদে বলা যাক। এবার পর্দায় প্রথমবার মহাত্মা গান্ধীর জুতোয় পা গলাতে চলেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সম্প্রতি প্রকাশ্যে আসা তাঁর প্রথম ঝলক (First Look) ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে বিনোদন জগতে। প্রকাশিত ছবিতে গান্ধীর ট্রেডমার্ক সাদা ধুতি, হাতে লাঠি এবং গোলাকার চশমায় একেবারে চেনাই যাচ্ছে না এই দক্ষ অভিনেতাকে।


  ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অথচ অপেক্ষাকৃত কম চর্চিত ২১ দিনের প্রেক্ষাপট নিয়ে তৈরি হচ্ছে এই ঐতিহাসিক ড্রামা। ছবিটি পরিচালনা করছেন অভিজ্ঞ নির্দেশক সুধীর মিশ্র এবং যৌথভাবে প্রযোজনা করছেন অনুভব সিনহা ও নরেন্দ্র হীরাওয়াত। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম চিরচেনা এই চরিত্র ফুটিয়ে তুলতে মনোজের এই শারীরিক পরিবর্তন এক নতুন চমক। সামনে আসা ছবিটিতে দেখা যাচ্ছে, একটি জনসভায় অনুগামীদের মাঝে দাঁড়িয়ে রয়েছেন ‘বাপু’। পিরিয়ড ড্রামার চরিত্র অনুযায়ী মনোজের এই লুকে কেবল মেকআপ, টাক মাথা বা প্রস্থেটিক্স নয়, বরং গান্ধীর হাঁটাচলা এবং বডি ল্যাঙ্গুয়েজের সূক্ষ্ম নিখুঁত রূপান্তর নজর কেড়েছে নেটিজেনদের। দীর্ঘ চার দশকের কেরিয়ারে ‘হাজারোঁ খোয়াইশে অ্যায়সি’ ও ‘ধারাভি’-র মতো ক্লাসিক ছবি উপহার দেওয়া সুধীর মিশ্র এবং ‘মুল্ক’, ‘আর্টিকেল ১৫’ ও ‘থাপ্পড়’-এর মতো সামাজিক বার্তার ছবির প্রযোজক অনুভব সিনহা এই প্রজেক্টে হাত মিলিয়েছেন। ‘বেনারস মিডিয়াওয়ার্কস’-এর ব্যানারে এনএইচ স্টুডিওজ-এর যৌথ নিবেদনে তৈরি হচ্ছে ছবিটি। মনোজ বাজপেয়ীর পাশাপাশি এই ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা সৌরভ শুক্লাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.