Type Here to Get Search Results !

হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে এবার নাম রাখা হতে পারে 'ট্রাম্প প্রণালী'

 আন্তর্জাতিক 


হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে এবার নাম রাখা হতে পারে 'ট্রাম্প প্রণালী' 



  এটাই ফ্যাসিবাদের এক চূড়ান্ত নিদর্শন। এভাবে হরমুজ প্রণালীর অধিকার কিছুতেই নিজেদের নিয়ন্ত্রনে আনতে পারে না আমেরিকা। তার মধ্যে আবার ওই প্রণালীর নাম পরিবর্তন করে নিজের নামে নাম রাখা তো যায়ই না। যুদ্ধের আগুনে পুড়েই চলেছে মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর দখল এখন পুরোপুরি তাঁদের হাতে। ইরানের সঙ্গে আর কোনও আলোচনা হবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গেই তাঁর দাবি, এবার হরমুজ প্রণালীর নাম বদলে তাঁর নামে করা উচিত। নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্পকে লিখতে দেখা গিয়েছে, ‘এখন যেহেতু এই প্রণালী আমেরিকার নিয়ন্ত্রণে, তাহলে হরমুজ প্রণালীর নাম বদলে ট্রাম্প প্রণালী করা উচিত নয় কি?’ অবশ্য ট্রাম্পকে এমন দাবি আগেও করতে দেখা গিয়েছে। এর আগেও নিজেকে ‘হরমুজের অভিভাবক’ বলে দাবি দেখা করতে দেখা গিয়েছে ট্রাম্পকে। বলতে গেলে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে বারবারই ট্রাম্প দাবি করেছেন, হরমুজের দখল নিয়েছে তাঁর দেশ।


  বারবার সেই দাবি খারিজ করেছে ইরান। যদিও মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘হরমুজ প্রণালীর প্রায় পুরোটাই এখন আমাদের দখলে। আর ইরানের অর্থনীতি এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এখন ওরা কোনও চুক্তি সই করল কিনা তাতে আমাদের কিছুই যায় আসে না।’ ভৌগোলিক স্থানের নাম বদলানোর হিড়িক অবশ্য আগেও তুলেছেন ট্রাম্প। গত ২৭ আগস্ট কানাডার সঙ্গে তৈরি হওয়া উত্তেজনার ভিতরই অন্টারিও হ্রদের নাম ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকী মার্কিন ব্যবহারকারীদের গুগল ও অ্যাপল ম্যাপেও নতুন নামটি দেখা গিয়েছে। তবে কানাডায় হ্রদটি ‘লেক অন্টারিও’ নামেই পরিচিত হয়ে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.