Type Here to Get Search Results !

রাজ্য পুজোতে আমিষ খাবারে কোনওরকম নিষেধাজ্ঞা লাগু করতে চায় না

 রাজ্য পুজোতে আমিষ খাবারে কোনওরকম নিষেধাজ্ঞা লাগু করতে চায় না



  বিশ্ব হিন্দুপরিষদ এক বার্তায়  জানিয়েছিল, পুজো মন্ডপে বা তার ধারেকাছে পুজোর সময় কোনো আমিষ খাওয়া যাবে না। কিন্তু জানা যাচ্ছে রাজ্য সরকার এই বর্তকে সমর্থন করছে না। পুজোর মেনুতে কী থাকবে আর কী থাকবে না, তা নিয়ে আমজনতার উপর কোনও নির্দেশ চাপানোর কথা ভাবছে না রাজ্য। তবে হ্যাঁ, বিশ্ব হিন্দু পরিষদের তরফে তাঁদের মতাদর্শের ভিত্তিতে কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য আমিষ খাবারে কোনওরকম নিষেধাজ্ঞা লাগু করতে চায় না। ফলে নবমীতে পাঠার মাংসের ঝোল থেকে দশমীর জোড়া ইলিশ, কোনও কিছুতেই বাধা থাকবে না। পুজো মানেই বাঙালির কাছে আবেগ। সেখানে বাহারি খাওয়া-দাওয়া হবে তা হয় নাকি! তবে এবার পুজোর মেনুতে আদৌ মাছ-মাংস রাখা যাবে কি না, তা নিয়ে কিছুদিন ধরেই চলছে গুঞ্জন। কারণ, বিশ্ব হিন্দু পরিষদের একটি বার্তা। তা হল পুজোমণ্ডপের আশপাশে আমিষ খাবার বিক্রি ও খাওয়া যাবে না। তারপরই সোশাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে নানারকম তথ্য। কেউ কেউ দাবি করছেন, কবে কী খেতে হবে তা-ও নাকি বাতলে দেওয়া হয়েছে।


  সূত্রের খবর, ৭ সেপ্টেম্বর এনিয়ে স্বস্তির খবর দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলে দিতে পারেন, দুর্গাপুজোয় মাছ-মাংসে কোনও নিষেধাজ্ঞা জারি করছে না রাজ্য। আগামী ৭ সেপ্টেম্বর কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটি গুলোর সঙ্গে মিটিং করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পুজো সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়েই আলোচনা হবে। নবান্ন সূত্রে খবর, সেই বৈঠকেই আমিষ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দিতে পারেন মুখ্যমন্ত্রী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.