Type Here to Get Search Results !

কলকাতা ও হাওড়া কর্পোরেশনের নির্বাচনে বিজেপি কোনো সমঝোতা করবে না NCPI এর সঙ্গে

 কলকাতা ও হাওড়া কর্পোরেশনের নির্বাচনে বিজেপি কোনো সমঝোতা করবে না NCPI এর সঙ্গে 



  কাকলিদের নির্বাচনী সমঝোতার চিন্তা শুরুতেই নষ্ট হয়ে গেলো। বিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা NCPI এর সঙ্গে কোনো সমঝোতা করবে না। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একলা চলার নীতিতে অবস্থান করছেন। শমীক বলেন, 'পশ্চিমবঙ্গ বিজেপি একাই লড়ে কলকাতা কর্পোরেশন এবং হাওড়া কর্পোরেশন দখল করতে সক্ষম'। 


  তিনি আরো বলেন, ' পশ্চিমবঙ্গ বিজেপি (BJP), একাই নির্বাচন লড়ে, কলকাতা কর্পোরেশন (KMC) এবং হাওড়া কর্পোরেশন দখল করতে সক্ষম। আমি আমার দলের অবস্থান বলতে পারি। পশ্চিমবঙ্গ বিজেপি নিজের শক্তিতে পদ্মফুল প্রতীক চিহ্নে, কলকাতা ও হাওড়ার মানুষের বিপুল জনসমর্থন-আশীর্বাদ নিয়ে তাঁরা পুরসভা পরিচালনা করার দায়িত্ব নিতে চলেছে।’ 

বিজেপির রাজ্য সভাপতি দলের অবস্থান স্পষ্ট করে দেওয়ার পরেও, বিজেপির সঙ্গে জোটের মরিয়া চেষ্টা করে চলেছে এনসিপিআই (NCPI)। এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) বলেন, একসঙ্গে লড়লে, অনেক ফলপ্রসু হবে বলে আমি মনে করি। একসঙ্গে করলে, সেটার যোগফলটা অনেক ভাল হবে। উনি রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ। কিন্তু যাদের বিরুদ্ধে ওনার লড়াই, এবং যাদের বিরুদ্ধে বর্তমানে, এনসিপিআই সাংসদদের লড়াই, সেই দলের বিরুদ্ধে, শক্তপোক্তভাবে একসঙ্গে লড়লে, নিশ্চিতভাবে লড়াই আরও জোরদার হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.